হবিগঞ্জে কী হয়েছিল, জানালেন সারজিস আলম

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৯ পিএম

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই জাগরণ’ কর্মসূচি শেষে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলের উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি।

মঙ্গলবার বিকেল পৌনে ৬টার দিকে জেলা শহরের সাইফুর রহমান টাউন হল প্রাঙ্গণে এনসিপির সমাবেশ শেষে এ ঘটনা হয়। 

সারজিস আলমের অভিযোগ, ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছে। হামলায় সারজিস আলমসহ অন্তত ১০ জন আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সারজিস আলম ও স্থানীয় এনসিপির নেতা-কর্মীরা নিরাপত্তার জন্য শহরের একটি সোনালী ব্যাংক শাখায় আশ্রয় নেন।

এদিকে হামলার সময় নাসির উদ্দিন পাটোয়ারী নিরাপদে ঢাকা অভিমুখে রওনা হন বলে দলীয় সূত্র জানিয়েছে।

পরে পুলিশি নিরাপত্তায় সারজিস আলমকে হবিগঞ্জ সার্কিট হাউসে নেওয়া হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করছিলেন।

ঘটনার পর শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জানা গেছে, আজ বিকেলে হবিগঞ্জ টাউন হলে অনুষ্ঠিত সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। বক্তব্যে তারা বিএনপি এবং স্থানীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রীদের সমালোচনা করেন।

এর আগে, দুপুরে আজমিরীগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই জাগরণ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

 

 

হবিগঞ্জের আজমিরীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে। এতে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম আহত হয়েছেন। এ ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেছে এনসিপি।
বিএনপি নেতৃত্বাধীন সরকার সব ক্ষেত্রে দলীয়করণ করছে বলে অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ মঙ্গলবার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে...
বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠনক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না। ওখান থেকে আসার কথা বলে নেতা-কর্মীদেরকে বের করবে, আর...
সবকিছুতে দলীয়করণ হলে বিএনপি থেকে জাতীয়তাবাদী শব্দটা বাদ দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 
হেপাটাইটিস ও এর সংশ্লিষ্ট জটিলতায় দেশে প্রতিবছর প্রায় ২২ হাজার মানুষের মৃত্যু হয়। এ রোগে আক্রান্তদের বেশিরভাগই শুরুতে এ বিষয়ে জানতে পারেন না। তাই এমন নিরব ঘাতক থেকে বাঁচতে নিরাপদ খাদ্যাভ্যাস ও...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতিতে বিশ্বের শ্রমবাজারে বড় ধরণের পরিবর্তনের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই আসন্ন অর্থনৈতিক বিপর্যয় ও ব্যাপক হারে কর্মী ছাঁটাই মোকাবিলায় এখনই...
টিসিবির পণ্য নিতে গিয়ে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 
চলচ্চিত্র নির্মাতা স্যার ক্রিস্টোফার নোলানের সর্বশেষ সিনেমা ‘দ্য ওডিসি’ বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। তবে এই সিনেমা নিয়ে মোটেই সন্তুষ্ট নন একজন—তিনি এমিলি উইলসন
লোডিং...

এলাকার খবর