কাউকেই আ. লীগের মতো স্বৈরাচার হতে দেওয়া হবে না: সারজিস

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১০:১৭ পিএম

সিলেটের কোম্পানীগঞ্জে সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দেন। এতে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সমর্থক অংশ নেন।

সমাবেশে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোকে স্বাভাবিকভাবে রাজনীতি করতে দেয়নি। তিনি অভিযোগ করেন, জাতীয় পার্টিকে একটি "পোষা বিরোধী দল" হিসেবে ব্যবহার করা হয়েছিল।

তিনি আরও বলেন, আজ জাতীয় পার্টিরও কার্যকর রাজনৈতিক অস্তিত্ব নেই, একইভাবে আওয়ামী লীগেরও রাজনৈতিক অস্তিত্ব বিলীন হয়ে গেছে। এদেশে আর কাউকেই আওয়ামী লীগের মতো স্বৈরাচার হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

দলের আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বক্তব্যে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম দৃশ্যমান হতে হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতারা দেশের রাজনৈতিক পরিবেশ, গণতন্ত্র, জবাবদিহিতা এবং রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য দেন। তারা দলীয় নেতাকর্মীদের সংগঠিত থেকে জনগণের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান।

যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর