পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবেন না: রিজভী

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১০:৩৯ পিএম

প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহম্মেদ বলেছেন, কোনোভাবে পরাজিত শক্তির যদি উত্থান হয়, তাহলে কেউ কিন্তু স্থির থাকতে পারবেন না। কেউ নিরাপদ থাকতে পারবেন না। যে পরিকল্পিত সন্ত্রাসের আবহ তৈরি করে, একটি বাতাবরণ তৈরি করে আপনারা  ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন, সেই ঘোলা পানিতে মাছ শিকার করতে পরবেন না। বরং ঘোলা পানির মধ্যে আপনারাও পড়ে যাবেন।

শুক্রবার সন্ধ্যায় নাটোর শহরের আলাইপুরে জেলা পরিষদের মাল্টিপারপাস হল রুমে জেলা পরিষদের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সংগীত সন্ধায় তিনি এসব কথা বলেন।

বিএনপি তার প্রতিশ্রুতি অনুসারে কাজ করছে উল্লেখ করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, কলঙ্ক ও মিথ্যা কথার পরিবেশ তৈরি করবেন না। এতে আপনারা হয়তো মনে করছেন বিএনপির ক্ষতি করছেন। কিন্তু আপনারা প্রকারন্তে নিজেরাই নিজেদের গর্ত তৈরি করছেন, তা আপনারা টের পাচ্ছেন না।  

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রিজভী সতর্ক করে বলেন, বিপদ কিন্তু বিএনপির হবে না। বিপদ আপনাদের দিকেও ভয়াবহভাবে ধেয়ে আসতে পারে। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন– জাতীয় সংসদের হুইপ নাটোর–২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার শরিফুল হক, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন,  সাইফুল ইসলাম আফতাবসহ নেতাকর্মীরা।

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর