শেখ হাসিনার আগমন হবে, এয়ারপোর্ট থেকে ফাঁসির মঞ্চে: নাহিদ ইসলাম

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৬:২২ পিএম

দেশে ক্ষতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলে বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে যেতে হবে বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। তিনি বলেছেন, এর বিকল্প হবে না। 

সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলের আইডিবির মুক্তিযোদ্ধা স্মৃতি হলে আয়োজিত শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের পুনর্বাসন করে বাংলাদেশে রাজনীতি কেউ করতে পারবে না। মুজিববাদের পতন হয়েছে, আর উত্থান হবে না।

অনুষ্ঠানে নাহিদ ইসলাম আরও বলেন, শেখ হাসিনার পতনের একদফার আসল রূপকার জুলাই শহীদ ও আহতরা।

ক্ষমতাসীন বিএনপির সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, দেশে আমলাতান্ত্রিক দলীয়করণ, চাঁদাবাজি, দুর্নীতি আবার হচ্ছে। দেশের পরিবর্তন শুধু হয়েছে লন্ডনগামী ব্যক্তিদের। গত ২ বছরে দেশের অগ্রগতি হয়; সরকারের ৫ মাস হলেও, দেশে হাসিনার পতনের পরই তার প্রভাব ছিল। উন্নয়নের পরিবর্তে বাধা দেওয়া হয়েছে সংস্কারে। সরকার জুলাই যোদ্ধাদের জন্য কিছু করেনি।

সংস্কারের জন্য নতুন সংবিধান প্রয়োজন হলে, সেই সংবিধান করতে হবে বলেও দাবি করেন নাহিদ ইসলাম। 

এনসিপি আহ্বায়ক বলেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। বৈষম্যহীন দেশ গড়তে, পরিবর্তনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। 

অনুষ্ঠানে জুলাই গণহত্যারের বিচারসহ অন্যান্য বিচারের রোডম্যাপের দাবি জানান নাহিদ ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এমপি, দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা মিতু এমপি, শহীদ জাবেরের মা রোকেয়া বেগম এমপি ও জাতীয় নারী শক্তির মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুম এমপি।

কিছু রাজনৈতিক দল জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। 
সরকারের উদ্দেশ্যে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সাথে প্রতারণা করেছেন। জুলাই সনদ বাস্তবায়ন করেননি। এক কোটি মানুষের...
প্রথমদিন থেকে এখন পর্যন্ত বিরোধীদল সরকারকে কোনো সহযোগিতা না করে অসহযোগিতা করে আসছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
দাবি মানা না হলে ১১ দলীয় ঐক্যের ৮ দফা যেকোনো সময় এক দফায় পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার সকালে রংপুর অভিমুখে জোটের লংমার্চ কর্মসূচির শুরুতে তিনি এ...
পেট্রোবাংলার প্রতিবেদন
দেশে গ্যাসের উৎপাদন বেড়ে বর্তমানে ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট অর্থাৎ ২৬০ কোটি ঘনফুটে দাঁড়িয়েছে। পেট্রোবাংলার দৈনিক গ্যাস ও কনডেনসেট উৎপাদন এবং বিতরণ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
শনিবার রাতে বাহরাইন প্রবাসী চাচাতো ভাই ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে দেবর রহমত উল্লাহ উধাও হয়ে যায়। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা তাদের খোঁজে নেমে পড়েন। পালিয়ে...
দেশের শ্রমবাজারে পুরুষ কর্মীদের চেয়ে নারীরা এখনো উল্লেখযোগ্য হারে কম মজুরি পাচ্ছেন। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর হিসেবে নারী-পুরুষের মজুরি ব্যবধান ২২ থেকে ২৫ শতাংশ। এর পেছনে কাঠামোগত ও সামাজিক...
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাজধানীর ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর