১৬ বছর ধরে নিপীড়িত বিএনপিও একই চরিত্র দেখাচ্ছে: সারজিস 

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১১:৩৬ এএম

১৬ বছর ধরে নিপীড়িত বিএনপি ক্ষমতার পালাবদলে এখন আগের সরকারের মতো একই চরিত্র দেখানো শুরু করেছে বলে মনে করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে সাবেক এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের গ্রেপ্তারের তথ্য জানিয়ে তিনি এ মন্তব্য করেন।

সারজিস লিখেছেন, হবিগঞ্জ ও সিলেটে সন্ত্রাসী হামলার পর, রড দিয়ে আঘাত করে আলিফের চোখ নষ্ট করে ফেলার পর কয়েকদিন আগে গাজী সালাউদ্দিন তানভীর জনাব তারেক রহমানকে নিয়ে ফেসবুকে এক লাইনের একটি পোস্ট করে।

তিনি লিখেছেন, সেই লেখাটা দেখে আমরা তাকে জানাই এই ধরনের লেখা আমরা কোনভাবেই সমর্থন করি না। কিছুক্ষণ পরেই তিনি তার পোস্ট ডিলিট করেন। পরবর্তীতে আমরা দেখতে পাই ফেসবুকে আরেকটি পোস্ট দিয়ে ওই লেখার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং পরবর্তীতে আর এই ধরনের লেখার পুনরাবৃত্তি ঘটবে না বলে আশ্বস্ত করেন।

সারজিস লিখেছেন, এছাড়াও পার্টির পক্ষ থেকে তাকে এই বিষয়ের জন্য শোকজ দিয়ে সাময়িক অব্যাহতি দেয়ার মতো গুরুতর শাস্তি দেওয়া হয়।  তারপরও বগুড়া জেলা বিএনপির নেতৃস্থানীয় একজন তার বিরুদ্ধে মামলা করে এবং আজকে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ভোর ৪টায় ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি লিখেছেন, একটা মানুষ তারেক রহমানকে নিয়ে অনাকাঙ্ক্ষিত একটা লেখা লিখল, সেটা লেখা উচিত হয় নাই বুঝতে পেরে ডিলিট করলো, ফেসবুকে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করল, পুনরাবৃত্তি হবে না বলে আশ্বস্ত করল, পার্টি থেকে শোকজ দিয়ে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। এতোকিছুর পরও বিএনপি এবং তারেক রহমানের পুলিশ তাদের ক্ষমতা দেখাইলো!

সারজিস লিখেছেন, অথচ বিগত দুই বছর ধরে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা ফেসবুকে পোস্ট দিয়ে, কমেন্টে আমাদেরকে নিয়ে এমন কিছু নাই যেটা বলে নাই কিংবা লিখে নাই!

এনসিপির এই নেতা লিখেছেন, যে জুলুমে বিএনপি ১৬ বছর ধরে নিপীড়িত ছিল আজকে ক্ষমতার পালাবদলে তারা সেই একই চরিত্র দেখানো শুরু করেছে। অথচ রড দিয়ে আঘাত করে ছাত্রদলের যে সন্ত্রাসীরা আলিফের চোখ তুলে নিল তাদের একজনকেও এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি।

জামায়াতে ইসলামী কখনোই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জোট করেনি বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে তিনি এ মন্তব্য করেন।
জনগণের কল্যাণের স্বার্থেই প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিক বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
লোডিং...

এলাকার খবর