উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) অফিসগুলো বিএনপির দ্বিতীয় অফিস হয়ে উঠেছে বলে মনে করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সারজিস লিখেছেন, ‘UNO অফিসগুলো হয়ে উঠছে বিএনপির ২য় অফিস। আর উপজেলা বিএনপির সভাপতি সেক্রেটারি দায়িত্ব পালন করছে ভারপ্রাপ্ত UNO হিসেবে।’



