১১ দলের লংমার্চে 'সহযোগিতা করবে' পুলিশ

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৯:৩১ পিএম

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আগামী ৫ তারিখের লংমার্চে সহযোগিতার আশ্বাস দিয়েছেন পুলিশের আইজিপি। আজ সোমবার এমনটাই জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আজ সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টারে আইজিপি'র সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীসহ ১১ দলের নেতারা। পরে মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমকে বলেন, লংমার্চ নিরাপদ ও শান্তিপূর্ণ করতেই এই আলোচনা। ঢাকা থেকে চারটি রুটে লংমার্চ হবে বলেও জানান তিনি। 

এসময় আইজিপি সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার পরামর্শ দিয়েছেন বলেও জানান জামায়াতের এই নেতা।

উল্লেখ্য, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে শুরু হয়ে ফেনী ও মীরসরাই হয়ে চট্টগ্রাম অভিমুখে যাবে ১১ দলের এই লংমার্চ। পরবর্তীতে ১৯ সেপ্টেম্বর রংপুর, ১০ অক্টোবর খুলনা এবং ২৪ অক্টোবর সিলেট অভিমুখে পর্যায়ক্রমে বাকি তিনটি লংমার্চ অনুষ্ঠিত হবে। 

লং মার্চে জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি প্রাধান্য পাবে বলেও জানান মিয়া গোলাম পরোয়ার। লংমার্চ নিয়ে কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলেও জানান তিনি।

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর