বিএনপি ব্যর্থতার দিকে এগোলে দেশের জন্য ক্ষতিকর হবে: সারজিস আলম

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৬:২৪ পিএম

জাতীয় নাগরিক পার্টি–এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলম বলেছেন, বিএনপির যখন সমালোচনা করা হয়, তখন তারা মনে করে এনসিপি তাদের বিরোধিতা করছে। তারাও যদি ধীরে ধীরে লাইনচ্যুত হয় এবং ব্যর্থতার দিকে এগিয়ে যায়, তবে তা যেমন তাদের জন্য ক্ষতিকর, তেমনি পুরো বাংলাদেশের জন্য ক্ষতিকর।

শুক্রবার বিকেলে চাঁদপুর জেলা প্রেসক্লাবে এনসিপির চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় সারজিস সাংবাদিকদের সঙ্গে এই মন্তব্য করেন।

সারজিস আলম স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে কেবল সংসদ বা বাইরে লোকদেখানো বুলির ওপর নির্ভর না করে বাস্তবিক কাজ করে দেখানোর আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে সারজিস বলেন, সকল মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী হয়েও যদি তিনি নিজ দায়িত্বে ব্যর্থ হন, তবে সেই অবস্থা থেকে তাঁর বেরিয়ে আসা উচিত। মন্ত্রীদের নিজেদের দপ্তরের সঠিক তথ্য ও রিপোর্ট সংসদে সঠিকভাবে উপস্থাপন করার তাগিদ দেন তিনি।

ওসমান হাদি হত্যার উদাহরণ টেনে তিনি সারজিস আলম বলেন, মূল হত্যাকারীদের ভারতে গ্রেপ্তার করা হলেও সংসদে শুধু তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে কথা হচ্ছে, যা অবাস্তব ও ধোঁয়াশাচ্ছন্ন। এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিশ্চিত বিচার না হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব নয়।

চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আমানুল্লাহ পাটোয়ারীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পরিষদ সদস্য মো. আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক পরিষদ সদস্য মো. সালেহ উদ্দিন সিফাত, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহবুব আলম প্রমুখ।

দেশের উন্নয়ন ও নতুনভাবে বাংলাদেশকে গড়ে তুলতে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।...
স্বামী মারা যাওয়ায় এখন আর জামিনের প্রয়োজন নেই উল্লেখ করে ট্রাইব্যুনালের কাছে জামিন আবেদন প্রত্যাহারের কথা জানালেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর কাছে...
বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তার দাবি, বিএনপির প্রতি জনগণের আস্থা কমছে। জুলাই সনদ তো দূরের কথা, নিজেদের...
নৈরাজ্য ও সংঘাতের রাজনীতি নয়, বরং আদর্শ বিরোধী দলের ভূমিকা পালন করতে চায় ১১ দলীয় ঐক্য। জুলাই সনদ বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসনসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে সরকারকে চাপে রাখতে চান তারা। একই...
কল্পনা করুন—পৃথিবীর প্রতি দুই ব্যারেল তেলের একটি আসছে এমন এক দেশ থেকে, যেখানে হয় যুদ্ধ চলছে, নয়তো আন্তর্জাতিক বিধিনিষেধ। এটাই আজকের বাস্তবতা। টানা যুদ্ধ, গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয় হামলা আর...
দেশে ৮০ হাজার আইনজীবী থাকলেও তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা নেই। সে বাস্তবতা থেকেই বর্তমান সরকার তাদের প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছে বলে জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার সকালে রাজধানীর একটি...
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনীতি ঘোলাটে করে আওয়ামী লীগকে পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করছে কি না, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস...
গ্রামে ভোগান্তি ও জন অসন্তোষ রুখতে ঢাকায় বিদ্যুৎ সরবরাহ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে বেশ কয়েকদিন ধরেই লোডশেডিং ফিরেছে রাজধানীতে। বর্তমানে ঢাকা জোনে সর্বোচ্চ ৬০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর