বিগত ১৮ বছরে লোভ–লালসায় পা দিইনি: তথ্যমন্ত্রী পার্থ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম

বিগত ১৮ বছরে চাইলে অনেক সুযোগ–সুবিধা নিতে পারতেন উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, তিনি কোনো লোভ–লালসায় পা দেননি। বুধবার দুপুরে ভোলায় তাঁকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর আজ প্রথম ভোলায় পৌঁছালে এ সংবর্ধনা দেওয়া হয়। তাঁর নির্বাচনি এলাকা ভোলার সর্বস্তরের জনগণ এ সংবর্ধনার আয়োজন করে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেয়।

খোলাগাড়িতে থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী সংবর্ধনার জবাব দেন। মন্ত্রীর গাড়িবহর ভোলা শহরের নতুন বাজার চত্বরে আসলে তিনি সেখানে সংক্ষিপ্ত  বক্তব্য  রাখেন। 

এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া দায়িত্ব সততার সঙ্গে পালন করবেন উল্লেখ করে আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘বিগত ১৮ বছরে আমি চাইলে অনেক সুযোগ–সুবিধা নিতে পারতাম। কিন্তু কোনো লোভ–লালসায় পা দিইনি।’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘ভোলা-বরিশাল সেতুর জন্য আমরা সবাই আন্দোলন করেছি। সংসদে আমরা প্রত্যেকে সেতুর দাবি তুলেছি।

সরকার তার অবস্থান থেকে হিজলা-মুলাদী ও শরিয়তপুর হয়ে ঢাকা গেলে ৪০ মিনিট সময় কম লাগে বিধায় একটা কিছু ভাবছে। কিন্তু তাই বলে  কুচক্রী মহল বিভ্রান্তি ছড়াবে– সেটা ঠিক নয়।’

এ বিষয়ে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ আরও বলেন, ‘ভোলার জন্য যেটা ভালো হবে আমরা সবাই চাইব সেটাই হোক। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং  বিশেষজ্ঞরা চিন্তা করবেন কোনটা ভালো হবে। তবে আমরা আমাদের দাবির কথা বলেই যাব।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আমাকে এমপি হিসেবে আপনারা ৬ মাস দেখেছেন। কোনো অনিয়ম-দুর্নীতিকে আমি প্রশ্রয় দেইনি, দেবোও না।’ 
টিআর-কাবিখা নিয়ে যদি কেউ অনিময় করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জনগণকে ইউএনও অফিসে লিখিত অভিযোগ দেওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী। 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ ঢাকা থেকে সড়ক পথে বরিশাল হয়ে লাহারহাট পৌঁছান। সেখান থেকে স্পিডবোটযোগে ভোলা খেয়াঘাটে পৌঁছালে জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক আলমগীরের নেতৃত্বে বিএনপি এবং বিজেপির নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।

এসময় ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান ও পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খেয়াঘাট থেকে ভোলা শহরে আসার পথে সর্বস্তরের জনগণ মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

জনগণের কল্যাণের স্বার্থেই প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিক বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর