১১ দলের লংমার্চ কর্মসূচি

নারায়ণগঞ্জের পথসভায় যা বললেন জামায়াত আমির

ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ শনিবার সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হয়। 

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ এএম

ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ শনিবার সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হয়। 

১১ দলের দাবিগুলো হলো–গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকটসহ জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসন ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে দলীয়করণ বন্ধ করা।

লংমার্চের যাত্রাপথে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিমরাইল, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহিপাল এবং চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড ট্রাকস্ট্যান্ড এলাকায় প্রথম পথসভার আয়োজন করেছে ১১ দলীয় ঐক্য।

এ সময় পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন–জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান। পথসভায় ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, ‘এ সরকার জনগণের সাথে ভাঁওতাবাজি করেছে প্রতারণা করছে।’

বিরোধীদল নেতা বলেন, ‘আমরা মাঠে নেমেছি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। গ্যাস, বিদুৎ, জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য এই আন্দোলন। দাবিগুলো আদায় না করে ঘরে ফিরব না।’

এসময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি কর্নেল অলিসহ এগার দলের শীর্ষনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পথসভায় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও ১১ দলীয় ঐক্যের নারায়ণগঞ্জের সমন্বয়ক মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন–জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি কর্নেল ওলি আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমাদ, জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আলহাজ্ব মমিনুল হক সরকার। জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মাসউদুর রহমান গিয়াস, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম। এনসিপি মহানগর আহবায়ক শওকত আলী, সেক্রেটারি ইঞ্জিনিয়ার আশিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস সভাপতি মাওলানা মামুনুর রশিদ, সেক্রেটারি আল আমিন রাকিব, বাংলাদেশ লেবার পার্টি সভাপতি আব্দুর রহমান, সেক্রেটারি মো: মনির হোসেন, এবিপি জেলা আহবায়ক  শাহজাহান বেপারী, জেলা জামায়াতের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক ইলিয়াস মোল্লা,  জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, মো জাকির হোসাইন, প্রচার ও মিডিয়া বিভাগের হাফেজ আব্দুল মোমিন সহ আরো অনেকে।

 

বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
অন্তর্বর্তী সরকার ১৮ মাসে নির্বাচিত সরকারকে বিপদে ফেলার সব ছক তৈরি করে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ শুক্রবার নিজের...
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
‘মালয়েশিয়ায় আবার লোক নেবে।’–একটি বাক্যই যথেষ্ট। খবরটি ছড়িয়ে পড়তেই শুরু হয় হিসাব। কত টাকা লাগবে? কার মাধ্যমে যাওয়া যাবে? ভিসা কবে হবে? পরিচিত কেউ আছে কি না?
এক সময় ভারত-মিয়ানমার থেকে আসতো ফেনসিডিল ও ইয়াবা। আর এখন রাজধানী ও আশপাশের এলাকায় তৈরি হচ্ছে ইয়াবাসহ নানা মাদক। এ বছর অন্তত ৬টি কারখানার সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গেল ৫ বছরে মাদক কারখানার...
শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শরিবার সকাল ৯টা থেকে ঢাকাসহ সব রুটে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। 
বিদ্যুৎ বিভ্রাট ও গ্যাস সংকটে সাভার চামড়া শিল্প নগরীতে ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে নষ্ট হচ্ছে চামড়া। আর বিকল্প উপায়ে উৎপাদন চালু রাখতে গিয়ে লাগামহীনভাবে বাড়ছে খরচ।  
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর