রাড্ডা ক্লিনিককে ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা জামায়াত আমিরের

রাজধানী মিরপুরের ‎রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদান দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার স্বাস্থকেন্দ্রটির ধ্বংসস্তুপ পরিদর্শন শেষে এ ঘোষণা দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম

রাজধানী মিরপুরের ‎রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদান দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার স্বাস্থকেন্দ্রটির ধ্বংসস্তুপ পরিদর্শন শেষে এ ঘোষণা দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

শফিকুর রহমান বলেন, ‘প্রয়োজন হলে এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আরও সহযোগিতা করা হবে। প্রয়োজনে এই এলাকার মানুষের চিকিৎসার জন্য আরও যদি কিছু করতে হয়, তাহলে আমরা করব ইনশাআল্লাহ। আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’ 

জামায়াতের আমির আরও বলেন, ‘দুর্বৃত্তরা যেন দেশের কোথাও কোনো অসামাজিক অপকর্ম করতে না পারে সে ব্যাপারে সরকারকে উদ্যোগ নিতে হবে। সরকারি দলের আশ্রয় প্রশ্রয়েই দেশজুড়ে মব সন্ত্রাস চলছে।’

একই সময়ে ‎রাড্ডা পরিদর্শনে এসে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেন, ‎সরকারের ইন্ধনে এই ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘যারা দখল করেছিল তারাই আবার রাড্ডা ক্লিনিক চালু করতে বাধ্য হয়েছে। এমন ঘটনা আবারও ঘটলে এনসিপি রুখে দাঁড়াবে।’

 

 

 

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘একাত্তরের পরাজিত শক্তি ডিসেম্বরে আমাদের পতনের কথা বলে আর দিল্লীতে বসে ফ্যাসিস্টের দোসররাও দেখে নেওয়ার কথা বলে।’ রোববার...
বর্তমান সরকার ও বিরোধীদল একই, তারা মিলেমিশে কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।  শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি আরও...
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে বৃহস্পতিবার মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ নিয়ে আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সমালোচনা করে পোস্ট করেছেন জামায়াতে ইসলামীর...
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটলে রাষ্ট্রই থাকবে না। সরকার ও বিরোধীদলের মধ্যে যতই মতানৈক্য ঘটুক ফ্যাসিবাদের জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান...
নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলা
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফা ৮ দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন...
প্রতিভা কখনও চাপা থাকে না, সুযোগ পেলে ঠিকই তা নিজের মতো বিকশিত হয়। ভারতের ছত্তিশগড় রাজ্যের ১৯ বছর বয়সী রিতেশ পাল যেন তারই এক জ্বলন্ত উদাহরণ। একসময় মানুষের চুল-দাড়ি কেটে জীবিকা নির্বাহ করেছেন যে...
কুমিল্লায় কেন্দ্রীয় কর্মসূচির বিক্ষোভ মিছিলে  মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. মহসিনের সাথে আলোচিত কিশোর গ্যাং সদস্য রতনের ছবি নিয়ে কুমিল্লায় ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। তবে এ নিয়ে প্রকাশ্যে কথা...
লোডিং...

এলাকার খবর