পূর্ণিমার ভিসা জটিলতায় শাকিবের মেগা ইভেন্ট স্থগিত

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০২:২১ পিএম

দুবাইয়ের গোল্ড সোকে মঞ্চ মাতানোর কথা ছিল শাকিব-পূর্ণিমা-শ্রবান্তীসহ একঝাঁক তারকার। কিন্তু সংযুক্ত আরব আমিরাতের ভিসা না পাওয়ায় আগামী ২৬ অক্টোবরের এই মেগা ইভেন্ট স্থগিত ঘোষণা করা হয়েছে। ভিসা না পেলে নভেম্বরের মাঝামাঝি কোনো সময়ে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এরইমধ্যে এই আয়োজন উপলক্ষে ব্যাপক প্রস্তুতিও গ্রহণ করা হয়েছিল। তবে ভিজিট ভিসা জটিলকায় তা স্থগিত করা হয়েছে। এ জন্য আয়োজক প্রতিষ্ঠান এনআরআই জুয়েলারি অতিথিদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

জানা যায়, দুবাইয়ে বড় বাজেটের এই ইভেন্টে ঢালিউড কিং শাকিব খান ছাড়াও চিত্রনায়িকা পূর্ণিমা, টলিউড অভিনেত্রী শ্রাবন্তী, মধ্যপ্রাচ্যের অন্যতম কনটেন্ট ক্রিয়েটর আজমল খান, পাকিস্তানি অভিনেত্রী আনাম গহর, শিল্পী গহর মমতাজ, ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলসহ এশিয়ার মোট পাঁচটি দেশের অসংখ্য তারকা অংশগ্রহণের কথা ছিল। শাকিব খান ও আশরাফুলের গোল্ডেন ভিসা থাকায় এই ইভেন্টে অংশগ্রহণ করার কোনো প্রতিবন্ধকতা ছিল না। পাকিস্তান ও ভারতীয় তারকাদের ভিসা নিয়েও ছিল না কোনো জটিলতা।

তবে বাংলাদেশী বাকি তারকাদের ভিসা না পাওয়ায় শাকিব খান তাঁদের ছাড়া এই আয়োজনে অংশগ্রহণ করতে অপারগতা প্রকাশ করেন। ফলে এনআরআই জুয়েলারি কর্তৃপক্ষ আগামী ২৬ অক্টোবরের মেগা ইভেন্টটি স্থগিত করে। এদিকে, দীর্ঘদিন পর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ঢালিউড কিংয়ের এই শো উপভোগ করতে হাজার হাজার প্রবাসী বাংলাদেশীরা প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছিলেন। তবে এখন ইভেন্ট স্থগিত করায় প্রবাসীরা চরমভাবে হতাশ হয়ে পড়েছেন।

এনআরআই কর্তৃপক্ষ জানান, এই আয়োজনের জন্য বাংলাদেশী টাকায় ৫ কোটি টাকা বরাদ্দ ছিল। সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। শুধু বাধা হয়ে দাঁড়িয়েছে পূর্ণিমাসহ আরও ক’জনের ভিসা। ফলে এ আয়োজন স্থগিত করতে হয়।

প্রতিষ্ঠানটি আরও জানায়, শিগগিরই দুবাইয়ের মাটিতে ঢালিউড অভিনেতা শাকিব খানকে নিয়ে এসে প্রবাসীদের হতাশা দূর করবেন তাঁরা।

শাকিব খান ছাড়াও এ অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি, প্রিয়াঙ্কা জামান, মিম চৌধুরী, ক্লোজআপ ১-এর জনপ্রিয় শিল্পী পুলক অধিকারী, কাজল আরিফ ও আসিয়া ইসলাম দোলা। শাকিব...
যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে। ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশে অর্থায়নে তাদের আগ্রহের...
সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের গুরু দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আগামীতে ৫টি স্তরে স্থানীয়...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর