আপনাদের তো বলব না, কাকে কোথায় খেলাব: নান্নু

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫১ পিএম

সেই মার্চের পর থেকে একের পর এক সিরিজ যায়, আর মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে শঙ্কা বাড়ে। একের পর এক সিরিজে যে তাঁকে বিশ্রামে রাখা হলো! বিসিবি সব সময় বলে এসেছে, মাহমুদউল্লাহ তো পরীক্ষিত, সে কারণে নতুন কাউকেও বাজিয়ে দেখতে চায়। কিন্তু তাতে শঙ্কা আরও বাড়ে। তাহলে কি বিশ্বকাপে মাহমুদউল্লাহর যাওয়া হবে না?

শেষ পর্যন্ত মাহমুদউল্লাহর বিকল্প কেউ ভালো করতে না পারায় হোক কিংবা নিজেদের আগের পরিকল্পনা মেনে – মাহমুদউল্লাহকে বিশ্বকাপ দলে নিয়েছে বিসিবি। এরপর মাহমুদউল্লাহকে নিয়ে আজ প্রশ্নে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বললেন, এটা পরিকল্পনা মেনেই হয়েছে।

মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে ও ইংল্যান্ডে দুই সিরিজ এবং আফগানিস্তানের বিপক্ষে সিরিজে রাখা হয়নি মাহমুদউল্লাহকে। রাখা হয়নি এশিয়া কাপের দলেও। কিন্তু মাহমুদউল্লাহর বদলে কেউ লোয়ার-মিডল অর্ডারে আস্থা অর্জন করার মতো কিছু করতে পারেননি। সাদা চোখের বিশ্লেষণ তাই বলে, বিকল্প দেখার চেষ্টা করেছিল বিসিবি, কিন্তু আর কাউকে না পেয়ে আবার মাহমুদউল্লাহকে দলে ফেরানো।

কিন্তু নান্নু তা মানেন না। তাঁর কথা, মাহমুদউল্লাহকে এভাবে নিউজিল্যান্ড সিরিজে ফেরানো, তারপর নিউজিল্যান্ড সিরিজে দেখে বিশ্বকাপে ফেরানো – এ সবই বিসিবির পরিকল্পনায়ই ছিল।

আজ সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহর দলে ফেরা নিয়ে প্রশ্নে প্রধান নির্বাচক নান্নু বলেছেন, ‘আমরা তো আগেই বলেছি, বিশ্বকাপের আগে যেকোনো খেলোয়াড়কে যেকোনো সিরিজে দেখব। এটা আমাদের পরিকল্পনা ছিল। আপনাদের তো বলব না যে কাকে কোথায় খেলাব। সেটা তো আগে থেকে বলব না। সুতরাং পরিকল্পনায় ছিল, নিউজিল্যান্ড সিরিজে ওকে দেখেছি, তাই বিশ্বকাপে নিচ্ছি।’

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
জাতীয় দলে তিন সংস্করণেই খেলেন শরীফুল। সম্প্রতি হ্যামস্ট্রিং চোট থেকে ফিরেছেন। এমন অবস্থায় কাউন্টিতে বাড়তি চারটি ম্যাচ শরীফুলের ওপর চাপ আরও বাড়াতে পারে বলে মনে করেন নাফীস। বিসিবির এই কর্মকর্তার...
ম্যাকাইয়ে বাংলাদেশ যে ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে, এটার ধারণা মিলেছিল বাংলাদেশের প্রথম ইনিংসের পরই। গতকাল শনিবার টেস্টের প্রথম ইনিংসে মোটে ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এরপরও বাংলাদেশ ম্যাচে টিকে...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়। 
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
লোডিং...

এলাকার খবর