আনুষ্ঠানিক ফটোশুটে নাসুমের মজা

টু মাচ টেনশন—বিকজ আই অ্যাম জার্নালিস্ট

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০২:৫৪ পিএম

গত পরশু বিশ্বকাপের আনুষ্ঠানিক ফটোশুটের ছবি প্রকাশ করা শুরু করেছে আইসিসি। বাংলাদেশের খেলোয়াড়দের ছবি প্রথম দিনেই দিয়েছে আইসিসি। ছবি তোলার পেছনের গল্পটা অবশ্য দেখানো হয়েছে আজ। আর সেখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নাসুম আহমেদ।

বাঁহাতি স্পিনারকে দায়িত্ব দেওয়া হয়েছিল, ফটোশুটের নেপথ্যের গল্পটা তুলে আনার। বুম নিয়ে সতীর্থদের কাছে ছোটাছুটি এবং তাদের কাছ থেকে ‘কোট’ আদায়ের কাজটা নিয়ে একটু চিন্তিত ছিলেন। ভিডিওর শুরুতেই দেখা গেছে, নাসুম বলছেন, ‘টু মাচ টেনশন(অনেক চাপ)।’

পাশ থেকে কারণ জিজ্ঞেস করতেই কদিন আগে ব্যাট হাতে যেভাবে চমকে দিয়েছেন, সেভাবেই চমক দেখালেন, ‘বিকজ আই অ্যাম জার্নালিস্ট, দ্যাটস হোয়াই (কারণ, আমি সাংবাদিক, এ কারণেই)।’    

মিরাজ। ছবি: আইসিসি

তবে একটু পরই দেখা গেছে তাঁর মধ্যে স্নায়ুচাপের ছিটেফোঁটাও নেই। মিরাজকে সামনে পেয়ে জিজ্ঞেস করলেন, ‘ভারতে এসে কেমন লাগছে?’ মিরাজও বেশ আনুষ্ঠানিক ঢংয়ে বলতে শুরু করলেন, ‘অবশ্যই ভালো লাগছে। অনেকবার এসেছি। ভারতে অনেক ম্যাচ খেলেছি। আশা করি… আমি খুশি।’

বন্ধুকে এত নিষ্ঠার সঙ্গে সাক্ষাৎকার দিতে দেখে এগিয়ে যান শান্ত। মিরাজ তাঁকে টেনে ধরে সাক্ষাৎকার দিতে বলছিলেন, ‘শান্ত আসছে, সে আমাদের সহ অধিনায়ক।’ এরপর মোস্তাফিজকে দেখিয়ে নাসুমের দাবি, ‘বাংলাদেশের পরবর্তী অলরাউন্ডার।’

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
জাতীয় দলে তিন সংস্করণেই খেলেন শরীফুল। সম্প্রতি হ্যামস্ট্রিং চোট থেকে ফিরেছেন। এমন অবস্থায় কাউন্টিতে বাড়তি চারটি ম্যাচ শরীফুলের ওপর চাপ আরও বাড়াতে পারে বলে মনে করেন নাফীস। বিসিবির এই কর্মকর্তার...
ম্যাকাইয়ে বাংলাদেশ যে ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে, এটার ধারণা মিলেছিল বাংলাদেশের প্রথম ইনিংসের পরই। গতকাল শনিবার টেস্টের প্রথম ইনিংসে মোটে ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এরপরও বাংলাদেশ ম্যাচে টিকে...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর