শান্তকে বিশ্রাম দেওয়ার সময় এসেছে?

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০১:৫৪ পিএম

বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচ। বাংলাদেশ মুখ থুবড়ে পড়েছে ১৭১ রানে। তবে সাকিবহীন বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্বের অভিষেকেই জ্বলজ্বল করেছিলেন। তাঁর ৭৬ রানের ইনিংসটা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের দিয়েছিল আস্থা, সাহস। টপ অর্ডারে লিটন, তামিমের পাশাপাশি শান্তও এবার বাংলাদেশের ট্রাম্পকার্ড হবেন, এমনটাই মনে করা হচ্ছিল।

কিন্তু সে গুড়ে বালি। বিশ্বকাপে একের পর এক ম্যাচে ব্যর্থ হচ্ছেন এই বাঁহাতি। যার ব্যাট হাতে হাল ধরার কথা ছিল, সে শান্তই যেন ক্লান্ত – ফর্মটাকে ভাসিয়ে দিয়েছেন আরব সাগরে। গতকালই যেমন, গোল্ডেন ডাক নিয়ে ফিরেছেন। মার্কো ইয়ানসেনের বলটা তেমন দুরূহ ছিল না, কিন্তু ফর্ম না থাকলে নিরীহ বলও দুরূহ লাগে। শান্ত উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন, ঠিক এক বল আগে আউট হওয়া তানজিদ তামিমের মতো করেই। 

গতকাল মাহমুদউল্লাহ্‌ রিয়াদ সেঞ্চুরি করেই জানিয়েছিলেন বিশ্বকাপের আগে বেশি বিশ্রাম নিয়ে ফেরার কথা। ব্যাপারটা আর কিছুই নয়, ‘বিশ্রামের’ মোড়কে তাঁকে যে দল থেকে বাদ দেওয়া হয়েছিল, আবারও দলে ফিরে সেই বিশ্বকাপেই আবারও ঝলক দেখানোর পর ওই কথা বলে ‘বিশ্রাম-তত্ত্ব’ নিয়ে একটু মজাই করেছেন হয়তো।

কিন্তু প্রসঙ্গটা যখন শান্ত’র, তখন ‘বিশ্রামের’ ব্যাপারটা আবারও ভালোভাবেই চলে আসছে। এবার কী তবে ‘বিশ্রাম’ নেওয়ার সময় হলো শান্ত’র?

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
জাতীয় দলে তিন সংস্করণেই খেলেন শরীফুল। সম্প্রতি হ্যামস্ট্রিং চোট থেকে ফিরেছেন। এমন অবস্থায় কাউন্টিতে বাড়তি চারটি ম্যাচ শরীফুলের ওপর চাপ আরও বাড়াতে পারে বলে মনে করেন নাফীস। বিসিবির এই কর্মকর্তার...
ম্যাকাইয়ে বাংলাদেশ যে ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে, এটার ধারণা মিলেছিল বাংলাদেশের প্রথম ইনিংসের পরই। গতকাল শনিবার টেস্টের প্রথম ইনিংসে মোটে ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এরপরও বাংলাদেশ ম্যাচে টিকে...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর