'ফাও' উইকেট নিয়ে ১৪৬ বছরের ক্রিকেটে অনন্য ইতিহাস বাংলাদেশের 

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৫:০০ পিএম

ক্রিকেটের চেতনা নিয়ে প্রশ্ন তুলে দেওয়ার মতো উইকেট বটে, এর পক্ষে-বিপক্ষে নানা মত থাকবে নিশ্চিত। মানকাডিংয়ের মতো এ উইকেটেও যে ব্যাটে-বলে লড়াইয়ের কিছু নেই। এমনই এক উইকেট নিয়ে আজ আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়েছেন সাকিব আল হাসান ও বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে দিল্লিতে আজ টস জিতে আগে বোলিং নিয়েছে বাংলাদেশ। শুরু থেকেই ব্যাটে-বলের লড়াইয়ে দারুণ সমতা। শ্রীলঙ্কা রান পেয়েছে, বাংলাদেশও উইকেট তুলে নিয়েছে নিয়মিত বিরতিতে। এর মধ্যে ২৫তম ওভারে ঘটল ওই ঘটনা।

ওভারের প্রথম বলে সাকিবকে চার মেরে দ্বিতীয় বলেই স্কয়ার লেগ বাউন্ডারিতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান সাদিরা সামারাবিক্রমা। শ্রীলঙ্কা চতুর্থ উইকেট হারায় ১৩৫ রানে। কিন্তু এর মিনিট দু-তিনেক যেতেই বলের ঘরে ২৪.২-ই থাকল, কিন্তু শ্রীলঙ্কা হয়ে গেল ১৩৫/৫!  কারণ, টাইমড আউট হয়ে গেছেন শ্রীলঙ্কার নতুন ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুস! আন্তর্জাতিক ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে এমন আউট কখনো হয়নি!

কীভাবে আউট হলেন ম্যাথুস? নিয়ম অনুযায়ী, একটি উইকেট পড়ার পর নতুন ব্যাটসম্যানকে দুই মিনিটের মধ্যে ক্রিজে এসে বল খেলার মতো অবস্থায় যেতে হয়। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছরের অভিজ্ঞ ম্যাথুস নামার সময় একটু ভুল হয়ে গেল, একটা ছেঁড়া হেলমেট নিয়ে নামলেন। ক্রিজে যাওয়ার পর সেটা খেয়াল করেছেন, আরেকটি হেলমেট পাঠানোর জন্য সঙ্গে সঙ্গেই ড্রেসিংরুমে আওয়াজ পাঠান।

বদলি একজন খেলোয়াড় হেলমেট নিয়ে নামলেন, ম্যাথুস সেটি নিয়ে দেখছিলেন। এর মধ্যে আম্পায়ার ডেকে পাঠালেন, কারণ বোলিং দল, অর্থাৎ বাংলাদেশ টাইমড আউটের আবেদন করেছে! এবং ক্রিকেটের নিয়ম অনুযায়ী এটি আউট।

ফাও উইকেট বটে, তবে ইতিহাস হয়ে গেল বাংলাদেশের। 

এই প্রতিবেদন লেখার সময়ে শ্রীলঙ্কার রান ৩১ ওভারে ৪ উইকেটে ১৬৯। আসালঙ্কা ফিফটি পেয়ে গেছেন, ব্যাট করছেন ৫২ রানে। ধনাঞ্জয়া ডি সিলভার রান ৯*। 

জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে সফররত বাংলাদেশ। আজ রোববার বুলাওয়েতে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে...
হতশ্রী ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১৪১ রান তাড়া করতে পারেনি বাংলাদেশ। হারারেতে প্রথম ওডিআইতে ২৫ রানে হার। সাত ব্যাটার আউট এক অঙ্কে, তাতে গুটিয়েছে ১১৬ রানে। এর আগে নাহিদ রানার বোলিং তোপে...
মান বাঁচানোর ম্যাচে এলোমেলো ব্যাটিংয়ে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ব্যাটারদের আসা-যাওয়া ও ৬৪ ডট বল খেলা বাংলাদেশ কোনোরকমে ১০৯ রানের সংগ্রহ পায়। ছোট লক্ষ্য পেয়ে আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ১১ ওভারেই ৭...
পরিকল্পনাহীনতা ও সুযোগ কাজে লাগাতে না পারায় হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ। তৃতীয় ম্যাচে সেরা একাদশ নিয়ে মাঠে নেমে জয় চায় টাইগাররা। অন্যদিকে সিরিজ নিশ্চিত করা অস্ট্রেলিয়ার লক্ষ্য প্রক্রিয়া...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
লোডিং...

এলাকার খবর