ইন্ডিয়া টুডে’র দাবি 

ভারতে ৬ হাজার কোটি রুপির অবৈধ বেটিংয়ের তদন্তে মিলেছে সাকিবের বোনের নাম

আপডেট : ১০ মার্চ ২০২৪, ১২:৫৯ পিএম

ভারতে গত কিছুদিনে ঝড় বয়ে যাচ্ছে ‘মহাদেব অনলাইন বেটিং অ্যাপ’ নিয়ে তদন্ত। ভারতের চত্তিশগড় থেকে দুবাইয়ে বিস্তীর্ণ নেটওয়ার্কের মাধ্যমে পোকার, তাস, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেনিস, এমনকি ভারতের নির্বাচনকে ঘিরেও অবৈধ বাজি চলে এই অ্যাপে। এর মাধ্যমে অর্থ পাচার, ম্যাচ ফিক্সিংসহ নানা অপরাধে জড়ানোর অভিযোগ আছে। এসবের মাধ্যমে প্রায় ৬ হাজার কোটি রুপির প্রতারণার কথা বলছে ভারতের সংবাদমাধ্যম।

এই কেলেঙ্কারির তদন্তে বাংলাদেশে জানাতুল হাসান নামে একজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানাচ্ছে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে, যাঁকে বাংলাদেশ দলের অলরাউন্ডার ও মাগুরা -১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের বোন বলে দাবি করছে ভারতের সংবাদমাধ্যমটি। তবে সাকিবের বোনের প্রকৃত নাম জান্নাতুল ফেরদৌস।

এ ঘটনা নিয়ে তদন্ত করছে ভারতের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারা গতকাল শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, তদন্তের সূত্র ধরে গিরিশ তালরেজা ও সুরাজ চোখানি নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই দুজন ‘মহাদেব অ্যাপ’-এর মূল প্রচারকদের একজন হরিশঙ্কর তিব্রেওয়ালের ঘনিষ্ঠ সঙ্গী বলে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

তদন্তকারী সংস্থাটি তিব্রেওয়ালের বিভিন্ন স্থাপনায় অভিযান চালিয়েছে। সেখান থেকে জানা গেছে, তিব্রেওয়াল ‘স্কাই এক্সচেঞ্জ’ নামের একটি অবৈধ বেটিংয়ের অ্যাপের মালিক ও পরিচালনাকারী। তাঁর দুবাইভিত্তিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে তিব্রেওয়াল অবৈধ বেটিং থেকে পাওয়া অর্থ ‘বিদেশি পোর্টফোলিও ইনভেস্টমেন্ট’ (এফপিআই)-এর মাধ্যমে ভারতের শেয়ারবাজারে বিনিয়োগ করতেন, যাতে অবৈধ অর্থ বৈধতা পায়।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানাচ্ছে, শেয়ারবাজারে তিব্রেওয়ালের অর্থ বিনিয়োগের দিকটা দেখভাল করতেন সুরাজ চোখানি। এর পাশাপাশি চোখানি ‘ইলেভেন উইকেট ডট কম’ নামে বাংলাদেশে একটি অ্যাপেও বিনিয়োগ করেছেন। এই অ্যাপের সঙ্গেই জড়িয়ে আছে সাকিবের বোনের নাম।

ইন্ডিয়া টুডে লিখেছে, ইলেভেন উইকেট ডট কম-এর অংশীদারদের একজন জানাতুল হাসান, যিনি সাকিবের বোন বলে দাবি করছে তারা। 

মহাদেব বেটিং অ্যাপ কেইসটা কী?

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে সূত্র হিসেবে জানিয়ে ইন্ডিয়া টুডে লিখেছে, মহাদেব অ্যাপ হচ্ছে অনলাইনে একটি অবৈধ বেটিং প্ল্যাটফর্মকে ঘিরে বড় অঙ্কের আর্থিক কেলেঙ্কারির ঘটনা। এখানে পোকার, তাস, ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল, টেনিসসহ অনেক খেলায় বাজি ধরা হয়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তে উঠে এসেছে, এই প্ল্যাটফর্মটি ‘প্যানেল ও ব্রাঞ্চ’ পদ্ধতিতে চলে, যেখানে চেনাজানা লোকদের ৭০/৩০ শতাংশ লাভ ভাগাভাগির শর্তে নিয়োগ দেওয়া হয়। এই প্ল্যাটফর্ম থেকেই নতুন ‘ইউজার’ নিবন্ধন করিয়ে তাঁদের ভিন্ন ভিন্ন আইডি দেওয়া হয়, এরপর বেনামি ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ পাচার করা হয়। প্ল্যাটফর্মটি প্রতিদিনই প্রায় ২০০ কোটি রুপি আয় করে বলে জানাচ্ছে ইন্ডিয়া টুডে।

দুবাইয়ে বসে অ্যাপটা পরিচালন করতেন সৌরভ চন্দ্রকর (২৮) নামের একজন, যিনি আগে ছিলেন একজন জুস বিক্রেতা। তাঁর সঙ্গে কাজ করতেন রবি উপ্পল (৪৩)। দুজনই ভারতের ছত্তিশগড়ের বাসিন্দা, বছর দুয়েক ধরে দুবাইয়ে আছেন। রবি উপ্পলকে দুবাইয়ে আটক করা হয়েছে, ইন্টারপোলের মাধ্যমে তাঁকে শিগগিরই ভারতে আনার চেষ্টা করছে ভারতীয় পুলিশ।

কিন্তু ক্রিকেটের ইতিহাস কি এত সহজে বদলে দেওয়া যায়? কোনো দেশের ক্রিকেট বোর্ড কি চাইলেই একজন খেলোয়াড়ের শত শত ম্যাচের রেকর্ড মুছে ফেলতে পারে? আর যদি এমন সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে এর প্রভাব পড়বে কোথায়?
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ও সাবেক এমপি সাকিব আল হাসান জানিয়েছেন, সরকার যদি তাঁর নিরাপত্তার নিশ্চয়তা দেয়, তাহলে তিনি দেশে ফিরতে প্রস্তুত। দুই বছরের নির্বাসন শেষে দেশে ফিরে হত্যা মামলাসহ তাঁর...
সেই আক্ষেপ কাটিয়ে গতকাল ক্যান্ডি রয়্যালসের বিপক্ষেও ব্যাটিংয়ে নামেন ৬ নম্বরে। ততক্ষণে ইনিংসের ১৪তম ওভারের খেলা চলে। সেখান থেকে ইনিংসের শেষ পর্যন্ত ব্যাটিং করেন সাকিব। ১৬ বলের অপরাজিত ইনিংসে ১ চার ও...
আগামী ৩ অক্টোবর ভারতে প্রদর্শনী ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল। ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে।
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর