চমকে দেওয়া তরুণ নয়, বিশ্বকাপ দলে অভিজ্ঞদের ওপর আস্থা বোর্ডের

আপডেট : ০১ মে ২০২৪, ১১:৪৬ এএম

এবারের আইপিএলে আগ্রাসী ব্যাটিংয়ে দুজন তরুণ আলাদাভাবে নজর কেড়েছেন। বিশ্বকাপ ভাগ্যও দুজনের একই হলো। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ঝড় তুলেও ভারত দলে জায়গা হননি অভিষেক শর্মার।

সে পথেই এগিয়েছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা হয়নি জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের। এদিকে জায়গা পেয়েছেন আইপিএলে একাদশে সুযোগ না পাওয়া ম্যাথু ওয়েড।

আইপিএলে এখন পর্যন্ত ৬ ইনিংসে ৩ ফিফটিতে করেছেন ২৫৯ রান করেছেন ম্যাকগার্ক। যে দিকটা ম্যাকগার্ককে আলাদা করেছে, ওপেনিংয়ে নেমে ব্যাটিং তাণ্ডব চালানো। এখন পর্যন্ত ২৩৩ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন ২২ বছর বয়সী তরুণ। আইপিএলে অন্তত ১০০ রান করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে যা সর্বোচ্চ। আইপিএলে এখন পর্যন্ত ৬ ইনিংসে সমান ২৩টি করে চার-ছক্কা মেরেছেন!

আক্রমণাত্মক ব্যাটিংয়ে হইচই তুলে দেওয়া ম্যাকগার্ক এখনো অস্ট্রেলিয়ার জার্সিতে টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় আছেন। কয়েকদিন ধরেই আলোচনা চলছিল, আইপিএলে এমন দুর্দান্ত পারফরম্যান্সে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক হতে পারে ম্যাকগার্কের। কিন্তু বৈশ্বিক টুর্নামেন্টের ঘোষিত দলে জায়গা হয়নি এ তরুণ ওপেনারের।

বাংলাদেশ সময় আজ সকালে ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। অনুমিতভাবে সে দলে জায়গা হয়নি দেশটির ইতিহাসে এ প্রজন্মের অন্যতম সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথের। বৈশ্বিক টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভার দেওয়া হয়েছে মিচেল মার্শের কাঁধে। গত এক বছর ধরে এ সংস্করণে অস্ট্রেলিয়ার অন্তবর্তীকালীন অধিনায়কের দায়িত্ব পালন করে আসছিলেন মার্শ।

পেসার হিসেবে প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল স্টার্কের বিশ্বকাপ দলে থাকা এক প্রকার নিশ্চিতই ছিল। তাদের সঙ্গে চতুর্থ পেসার হিসেবে সুযোগ পেয়েছেন নাথান এলিস। এছাড়া বিশেষজ্ঞ স্পিনার হিসেবে অ্যাডাম জাম্পার সঙ্গে ডাক পেয়েছেন অ্যাস্টন অ্যাগার। অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন ক্যামেরন গ্রিন ও মার্কাস স্টয়নিস।

অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের দলে ম্যাথু ওয়েড ছাড়াও উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে আছেন জশ ইংলিস। এছাড়া অনুমিতভাবে দলে আছেন সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল ও টিম ডেভিড।

স্মিথের বাদ পড়াটা একরকম অনুমিতই ছিল। অনেকদিন ধরেই অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে নিয়মিত নন স্মিথ। সর্বশেষ নিউজিল্যান্ড সফরের দলে ছিলেন ছিলেন স্মিথ। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। ওপেনিংয়ে নেমে দুই ইনিংসে করেছেন মোটে ১৫ রান। টি-টোয়েন্টিতে সর্বশেষ ১৮ ইনিংসে স্মিথের নামের পাশে ফিফটি মাত্র একটি।

বিগব্যাশে সর্বশেষ দুই মৌসুমে দুর্দান্ত কাটিয়েও বিশ্বকাপ দলে ডাক পাননি ম্যাথু শর্ট। এছাড়া স্পেন্সার জনসন, অ্যারন হার্ডি ও জাভিয়ের বার্টলেটদেরও বিবেচনায় নেয়নি নির্বাচকেরা। তবে এখনই তাঁদের আশা শেষ হয়ে যায়নি বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি।

বেইলি বলেছেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্বকাপ দল ১৫ সদস্যে সীমাবদ্ধ রাখা সবসময়ই চ্যালেঞ্জের। যারা প্রাথমিক দলে সুযোগ পায়নি, তাঁদের ওপর নজর রাখা হবে। আমরা যদি দলে পরিবর্তন আনতে চাই, আইসিসির নিয়ম মেনে আমাদের সেটা করার সুযোগ আছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দল:

মিচেল মার্শ(অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা, অ্যাস্টন অ্যাগার, ম্যাথু ওয়েড, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, প্যাট কামিন্স ও নাথান এলিস।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ হয়েছে আজ। ক্রীড়া পরিষদের গঠিত কমিটির প্রতিবেদনে সরাসরি দায়ী করা হয়েছে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং...
ইংল্যান্ডের মাটিতে এখনো অ্যাশেজ জয়ের স্বাদ পাননি স্মিথ। সেটি শেষ পর্যন্ত অধরাই থেকে যেতে পারে। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের সঙ্গে কথা বলেছেন স্মিথ। সেখানে ২০২৭ অ্যাশেজ নিয়ে তিনি...
কিন্তু যে দলটা ডারউইনে গিয়ে অস্ট্রেলিয়ার সেরা দলটার ওপর আধিপত্য দেখাল, সেই একই দল কেন ম্যাকাইয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল? বাংলাদেশ আসলে কোথায় ভুল করল? ডারউইনে পারলে ম্যাকাইয়ে কেন পেরে উঠতে পারল না...
ম্যাকাইয়ে বাংলাদেশ যে ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে, এটার ধারণা মিলেছিল বাংলাদেশের প্রথম ইনিংসের পরই। গতকাল শনিবার টেস্টের প্রথম ইনিংসে মোটে ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এরপরও বাংলাদেশ ম্যাচে টিকে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর