পাকিস্তানের কষ্টে পুড়তে হয়নি ইংল্যান্ডকে

আপডেট : ১৬ জুন ২০২৪, ১০:১৮ এএম

ইংল্যান্ড কি তবে প্রথম রাউন্ড থেকেই বাদ পড়বে? প্রশ্নটা গতকাল আরেকবার জোরেসোরে আলোচনায় এসেছিল। সেটার মূল কারণ ছিল অ্যান্টিগার বৃষ্টি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে গতকাল নামিবিয়ার মুখোমুখি হয়েছিল জস বাটলাররা। কিন্তু বৃষ্টির বাগড়ায় ম্যাচটা পরিত্যক্ত হওয়ার শঙ্কা জাগে। এর আগে পাকিস্তান যেমন বাদ পড়েছে বৃষ্টির দৌরাত্ম্যে, যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ বাতিল হওয়ায়।

কাল ম্যাচটি না হলে প্রথম রাউন্ড থেকে বিদায় ঘণ্টা বাজত টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়নদেরও। শেষমেষ ম্যাচটা হয়েছে। শেষ পর্যন্ত দফায় দিফায় বৃষ্টিতে ১০ ওভারে নেমে আসা যে ম্যাচে নামিবিয়াকে বৃষ্টি আইনে ৪১ রানে হারিয়ে সুপার এইটে ওঠার জন্য নিজেদের কাজটা সেরে রেখেছে ইংলিশরা।

তবে এতেই সুপার এইটের টিকিট নিশ্চিত হয়নি জস বাটলারদের। অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড ম্যাচের ফলের ওপর নির্ভর করছে ইংল্যান্ডের সুপার এইট ভাগ্য। এ ম্যাচে স্কটল্যান্ড কোনো পয়েন্ট পেলে বিদায় নিতে হবে বাটলারদের। পরিবর্তে সুপার এইটে উঠবে স্কটিশরা।

গতকাল অ্যান্টিগায় ম্যাচটা নিয়ে নাটক কম হয়নি। বাংলাদেশ সময় ১১ টায় ম্যাচটা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টি ও ভেজা মাঠের জন্য ম্যাচ শুরু হয়েছে প্রায় তিন ঘণ্টা দেরিতে। কিন্তু ততক্ষণে ম্যাচ নেমে এসেছে ১১ ওভারে। টস হেরে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড ইনিংসের ৮ ওভার শেষে আরেকদফা বৃষ্টি। তখন ইংলিশদের স্কোরবোর্ডে ৩ উইকেটে ৮২ রান। কিছুক্ষণ খেলা বন্ধ থাকলে ম্যাচ নেমে আসে ১০ ওভারে। পরের দুই ওভারে ৪০ রান তোলেন ইংলিশ ব্যাটসম্যানরা।

ইংলিশদের সংগ্রহ ১২২ রান হলেও বৃষ্টি আইনে ১০ ওভারে নামিবিয়ার লক্ষ্য দাঁড়ায় ১২৬। জবাবে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনারের মন্থর ব্যাটিংয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে নামিবিয়া। মাইকেল ফন লিঙ্গেন-নিকোলাস ডেভিনের উদ্বোধনী জুটিতে ৩৭ বলে ৪৪ রান পায় নামিবিয়া। তিনে নেমে ডেভিড ভিসা চেষ্টা চালালেও তাতে কেবল পরাজয়ের ব্যবধানই কমেছে। শেষ পর্যন্ত নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৪ রানে থামে নামিবিয়ার ইনিংস। ভিসা ১২ বলে ২ চার ২ ছক্কায় ২৭ রান করেছেন।

অন্যদিকে ইংল্যান্ডের পক্ষে হ্যারি ব্রুক ২০ বলে ৪৭ রান রান করেছেন। এছাড়া মইন আলীর ৬ বলে ১৬, জনি বেয়ারস্টোর ১৮ বলে ৩১ ও লিয়াম লিভিংস্টোনের ৪ বলে ১৩ রানের ইনিংসগুলো ইংল্যান্ডের সংগ্রহকে নামিবিয়ার ধরাছোঁয়ার বাইরে নিয়ে যেতে সাহায্য করেছে।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ হয়েছে আজ। ক্রীড়া পরিষদের গঠিত কমিটির প্রতিবেদনে সরাসরি দায়ী করা হয়েছে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং...
ইংল্যান্ডের মাটিতে এখনো অ্যাশেজ জয়ের স্বাদ পাননি স্মিথ। সেটি শেষ পর্যন্ত অধরাই থেকে যেতে পারে। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের সঙ্গে কথা বলেছেন স্মিথ। সেখানে ২০২৭ অ্যাশেজ নিয়ে তিনি...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর