দলে জায়গা না পেয়ে অবসরে মঈন আলী

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪২ পিএম

এ মুহূর্তে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড। লঙ্কানদের বিপক্ষে সিরিজ শেষ হতে না হতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংলিশরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দলে জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার মঈন আলীর। নিজের শেষ দেখে ফেলায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ৩৭ বছর বয়সী এ অলরাউন্ডার।

ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলে দেওয়া সাক্ষাৎকারে অবসরের বিষয়টি নিশ্চিত করে মঈন আলী বলেছেন, ‘আমার বয়স এখন ৩৭ বছর এবং এ মাসের অস্ট্রেলিয়া সিরিজে জায়গাও হয়নি। ইংল্যান্ডের হয়ে আমি অনেক ক্রিকেট খেলেছি। এখন সময়টা নতুন প্রজন্মের- এভাবেই আমার কাছে বিষয়টা ব্যাখ্যা করা হয়েছে। তাই আমার মনে হয়েছে অবসরের এটাই সঠিক সময়। (ইংল্যান্ডের হয়ে) আমার অধ্যায়ের এখানেই সমাপ্তি।’

২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণেই অভিষেক হয় মঈন আলীর। এরপর দীর্ঘ এক দশকের ক্যারিয়ারে ইংল্যান্ডের জার্সিতে ৬৮ টেস্ট, ১৩৮ ওয়ানডে ও ৯২ টি-টোয়েন্টি খেলেছেন মঈন আলী। আন্তর্জাতিক ক্যারিয়ারে মোট ২৯৮ ম্যাচে ২৮ হাফসেঞ্চুরি ও ৮ সেঞ্চুরিতে ৬৬৭৮ রান এবং ৩৬৬ উইকেট নিয়েছেন। অবসরের সিদ্ধান্ত নেওয়ায় সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচটিই হয়ে থাকল মঈন আলীর শেষ আন্তর্জাতিক ম্যাচ।

অবসরের ঘোষণার সময় নিজের ক্যারিয়ারের প্রসঙ্গ টেনে মঈন আলী বলেছেন, ‘আমি ভীষণ গর্বিত। যখন আপনি ইংল্যান্ডের জার্সিতে প্রথমবার খেলতে নামছেন, তখন জানবেন না সামনে কতগুলো ম্যাচ খেলতে যাচ্ছেন। সেখানে প্রায় ৩০০ এর মতো ম্যাচ খেলা… প্রথম দিকে আমি বলতে গেলে শুধু টেস্টই খেলতাম। একবার মরগান ওয়ানডে ক্রিকেটে ডাক দিলেন, সেটা ছিল আরও মজার। তবে সত্যি বলতে, টেস্ট ক্রিকেটই সত্যিকারের ক্রিকেট।’

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন মঈন। এ প্রসঙ্গে ডানহাতি এ অলরাউন্ডার বলেছেন, ‘এখন কিছুটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার ইচ্ছা। কারণ আমি খেলতে ভালোবাসি। তবে কোচিংটা অবশ্যই করতে চাই। এক্ষেত্রে অন্যতম সেরা হতে চাই আমি। বাজের (ব্রেন্ডন ম্যাককালাম) কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। আশা করি লোকজন যেন আমাকে মুক্ত চেতনার মানুষ হিসেবে মনে রাখে। আমি কিছু ভালো শটস খেলেছি আবার খারাপ শটসও। তার পরও মনে করি, লোকজন আমাকে দেখে উপভোগই করেছে।’

মান বাঁচানোর ম্যাচে এলোমেলো ব্যাটিংয়ে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ব্যাটারদের আসা-যাওয়া ও ৬৪ ডট বল খেলা বাংলাদেশ কোনোরকমে ১০৯ রানের সংগ্রহ পায়। ছোট লক্ষ্য পেয়ে আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ১১ ওভারেই ৭...
চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় অস্ট্রেলিয়ার। ১৯৭ রানের টার্গেটে নেমে দারুণ লড়াইয়ে ৬ উইকেটে ১৮৯ রানে শেষ হয় স্বাগতিকদের নির্ধারিত ওভার। অজিদের...
সিরিজ বাঁচানোর ম্যাচের আগে হোটেলে বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ দল। ব্যাটিংয়ে ভুল-ত্রুটি নিয়ে কাজ করেনি। অন্যদিকে অস্ট্রেলিয়া ম্যাচ জিতেও মাঠে ছুটে গেছে। সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কোনো ছাড় দিতে...
ওয়ানডেতে দাপট দেখালেও টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত ছিল তাওহীদ হৃদয়রা। সফরকারীদের মাত্র ১৩২ রানের লক্ষ্য দিয়ে বোলারদের আশায়...
নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
পাকিস্তান থেকে বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মীর ইয়ার বেলুচ। দীর্ঘদিনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ইতিহাস, অতীত নেতাদের ব্যর্থতা ও জটিল ভূ-রাজনৈতিক বাস্তবতার মধ্যে...
চার বছরের অপেক্ষার অবসান। আজ বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াই—বিশ্বকাপের ফাইনাল। একদিকে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের পরাশক্তি স্পেন। নব্বই মিনিট, কিংবা তারও বেশি...
মৃত্যুর ১৪ বছর পরও পাঠক মহলে সমান জনপ্রিয় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। গবেষক ও প্রকাশকদের মতে, তাঁর সৃষ্ট চরিত্র, সহজ-সাবলীল ভাষা ও মধ্যবিত্ত জীবনের চিত্রায়ণ এখনো পাঠকদের আকৃষ্ট করে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর