২২ জনের ফুরফুরে বরিশাল, ১৩-তে ‘দুর্বল’ রাজশাহী

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৩:৪৪ পিএম

বিপিএলের পরের আসর শুরু হওয়ার কথা ডিসেম্বরের শেষ সপ্তাহে। তার আগে আজ সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হয়ে গেল দেশি-বিদেশি ক্রিকেটারদের প্লেয়ার ড্রাফট। গতবারের মতো এবারও সাতটি ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে বিপিএলে। চারটি পুরোনো ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি নাম ও মালিকানা বদল করে যোগ হয়েছে তিনটি ফ্র্যাঞ্চাইজি।

প্লেয়ার ড্রাফটের আগে থেকেই অবশ্য দলগুলো সরাসরি বেশ কয়েকজন দেশি-বিদেশি খেলোয়াড় দলে অন্তর্ভুক্ত করেছে। আজকের ড্রাফটে ১০ জন দেশি ও ৩ জন বিদেশিসহ সবচেয়ে বেশি ১৩জন খেলোয়াড় দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। চিটাগং ভাইকিংস ও দুর্বার রাজশাহী নিয়েছে ১২ জন করে। এছাড়া সিলেট স্টাইকার্স ১১, এবং ঢাকা, রংপুর ও খুলনা ১০ জন করে খেলোয়াড় দলে যোগ করেছে।

আজকের ড্রাফট ও সরাসরি সাইনিংয়ের পর সর্বাধিক ২২জন খেলোয়াড় নিয়ে শক্তিশালী দল গঠন করেছে বরিশাল। অন্যদিকে রাজশাহী আজকে ১২জন খেলোয়াড় বেছে নিলেও সরাসরি দলে টেনেছে শুধু এনামুল হক বিজয়কে। তাতে ১৩ সদস্যের রাজশাহীর স্কোয়াডকে তুলনামূলক ‘দুর্বল’ বলতে হচ্ছে।

 

সরাসরি সাইনিং ও ড্রাফটের পর দলগুলোর অবস্থা:

ঢাকা ক্যাপিটালস

দেশি: মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, লিট কুমার দাস, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ রাহি, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল, শাহাদাত হোসেন দীপু। 

বিদেশি: থিসারা পেরেরা, জনসন চার্লস, শাহনেওয়াজ দাহানি, মীর হামজা, স্টিফেন এসকিনেজি, সাইম আইয়ুব, আমির হামজা।

 

ফরচুন বরিশাল

দেশি: তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম।

বিদেশি: ডেভিড মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, মোহাম্মদ আলী, ফাহিম আশরাফ, খান জাহানদাদ, জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নন্দ্রে বার্গার।

 

রংপুর রাইডার্স

দেশি: নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, মোহাম্মদ সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান জুনিয়র, রেজাউর রহমান রাজা, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম রাব্বি, তৌফিক খান তুষার।

বিদেশি: অ্যালেক্স হেলস, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্ফার।

 

সিলেট স্ট্রাইকার্স

দেশি: জাকির হাসান, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদ উদ জামান, নাহিদুল ইসলাম।

বিদেশি: পল স্টার্লিং, জর্জ মানসি, রাকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস জেমস টপলি।

 

খুলনা টাইগার্স

দেশি: মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম শেখ, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার রনি, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়।

বিদেশি: মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি, ওশানে থমাস, মোহাম্মদ নেওয়াজ।

 

দুর্বার রাজশাহী

দেশি: এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এসএম মেহরব হোসেন জোসি, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ।

বিদেশি: সাদ নাসিম, লাহিরু সামারাকুন।

 

চিটাগং কিংস

দেশি: সাকিব আল হাসান, শরীফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ঈমন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাতুল ফেরদৌস জাবেদ, শেখ পারভেজ জীবন, মার্শাল আইয়ুব।

বিদেশি: মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফের্নান্দো, গ্রাহাম ক্লার্ক, থমাস ও’কনেল।

বাংলাদেশের ক্রিকেটে কদিন ধরেই আলোচনার কেন্দ্রে বিপিএল। বিসিবি সভাপতি তামিম ইকবাল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এ বছর হচ্ছে না দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আসরটি। বিসিবি সভাপতির বিপিএল না করার ঘোষণার পর...
তবে গতকাল বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেন নাসুম। সেখানে তিনি দাবি করেন, সিলেটের কাছে ৩৫ লাখ টাকা বুঝে পেলেও আরও ৩৫ লাখ টাকা পাওনা আছে তাঁর। আর পারিশ্রমিকের দাবিতে দেওয়া পোস্টে হোয়াটসঅ্যাপে কথোপকথনের...
প্রথমবার হবে মেয়েদের বিপিএল 
মেয়েদের প্রথম বিপিএলের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি বছরের ১০ জুলাই থেকে মাঠে গড়াবে মেয়েদের বিপিএলের উদ্বোধনী আসর। তিন দল নিয়ে ২১ জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। ঢাকাসহ তিনটি...
বোর্ডের পক্ষ থেকে শুরু থেকেই জানানো হচ্ছিল, মেয়েদের বিপিএলে বিদেশিদের জন্যও সুযোগ রাখা হবে। বিষয়টি আবারও স্পষ্ট করেছেন বিসিবির নারী বিভাগের প্রধান ও মেয়েদের বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান...
স্পেনের রাজধানী মাদ্রিদের আরগানসুয়েলা এলাকায় একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইউসুফ হাসান আলিফ (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় মাদ্রিদের বাংলাদেশি অধ্যুষিত...
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া নিয়ে ভিন্নমত জানিয়েছেন বিশেষজ্ঞরা। কেউ বলছেন, হুজুগে এই চুক্তিতে যোগ দেওয়া ঠিক হবে না। আবার কেউ বলছেন, চুক্তিতে গেলে নতুন সুযোগ তৈরি হবে। তবে এ বিষয়ে...
ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে হিলি স্থলবন্দর দিয়ে আজ সোমবার ২য় দিনের মতো বন্ধ ছিল আমদানি-রপ্তানি। তবে স্বাভাবিক রয়েছে দুই দেশের যাত্রীদের পারাপার। 
বিদ্যালয়ে ছিল প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনার আয়োজন। সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে হাসি-আনন্দে প্রিয় শিক্ষককে বিদায় জানানোর সব প্রস্তুতিও সম্পন্ন হয়। কিন্তু সেই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর