আইনজীবির মাধ্যমে বিসিবিকে জবাব দেবেন হাথুরু

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৯:২৫ পিএম

বাংলাদেশের ক্রিকেটে আজ হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের দ্বিতীয় অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, জাতীয় দলের এই কোচকে কারণ দর্শানো নোটিশ দিয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যা ৪৮ ঘণ্টা পর স্থায়ীভাবে কার্যকর হয়ে যাবে।

মূলত দুইটি অভিযোগ এনে এই লঙ্কান কোচকে ছাঁটাই করেছে বিসিবি। সেই সঙ্গে অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটার ফিল সিমন্স।   

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শোকজ চিঠির জবাব আইনজীবির সঙ্গে কথা বলে দেবেন হাথুরুসিংহে। একাধিক গণামধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশের সাবেক এই কোচ বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।

কারণ দর্শানো নোটিশ পেয়েছেন জানিয়ে একটি গণমাধ্যমকে হাথুরু বলেন, ‘আমি একটা চিঠি পেয়েছি, যেটাকে বলতে পারেন কারণ দর্শানো নোটিশ, যেখানে কিছু প্রশ্নের জবাব দিতে বলা হয়েছে। আমাকে এটার জবাব দিতে হবে। কাল সেটি দেব।‘

বিসিবির হঠাৎ এমন নোটিশ দুর্ভাগ্যজনক জানিয়ে তিনি বলেন, ‘এটা কেবল অভিযোগমাত্র। আমার দিকটা আমার পরিস্কার করতে হবে। আমিও কাল জবাব দেব। আমরা (আইনজীবিকে নিয়ে) সে কাজই করছি।’   

বিসিবি সভাপতি দুইটি অভিযোগ এনে হাথুরুকে বরখাস্তের কথা জানিয়েছেন। এই ব্যাপারে হাথুরু বলেন, ‘কী নিয়ে তিনি (ফারুক আহমেদ) বলেছেন, সেটি পরিষ্কার জানি না। সবই অভিযোগমাত্র। আমি আপনাদের সবার সঙ্গেই কথা বলব। শিগগির সবই পরিষ্কার করে দেব। সে সময় পর্যন্ত আপনারা ধৈর্য ধরুন।‘

হাথুরুর বিরুদ্ধে আনিত অভিযোগ নিয়ে তিনি কী জবাব দেবেন তা কদিনের ভেতরেই জানা যাবে। তবে লঙ্কান এই কোচের বিরুদ্ধে আনিত অভিযোগ তাঁর কোচিং ক্যারিয়ার এক প্রকার হুমকির মুখে ফেলে দিয়েছে তা নিঃসন্দেহে বলা যায়।

আন্তর্জাতিক গণমাধ্যমে ইতিমধ্যে খবরের শিরোনামও হয়েছেন তিনি। ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফের শিরোনাম, ‘ ক্রিকেটারকে চড় মেরে বরখাস্ত বাংলাদেশের কোচ’- এমন আরও বহু নেতিবাচক শিরোনাম পুরো ক্রিকেট বিশ্বে ছড়িয়ে পড়েছে।

এই ঘটনার দায় হাথুরু স্বীকার করে নিলে তাঁর কোচিং ক্যারিয়ার এখানেই যে শেষ হয়ে যাবে না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে যদি হাথুরুসিংহে শোকজের জবাবে বিসিবির আনিত অভিযোগ অস্বীকার করে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জবাবদিহি করতে হতে পারে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
তবে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নামফলকটি সাময়িক সরিয়ে ফেলা হলেও ওই স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়নি। ওই নাম...
ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ইউনিক পরিবহনের বাসের ধাক্কায় চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
অশুভের বিনাশ আর সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে মন্দিরে মন্দিরে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। উপবাস,পূজা-অর্চনা, গীতাযজ্ঞসহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস,...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর