জানা কথাটাই ঘোষণা দিয়ে জানিয়েছে বিসিবি

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৮:১৩ পিএম

ঠিক ছাঁটাই নয়, আইনি প্রক্রিয়া মেনে চন্ডিকা হাথুরুসিংহেকে গত পরশু সাময়িক বরখাস্ত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি দেওয়া হয় কারণ দর্শানোর নোটিশ। কিন্তু এর মানে যে বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের দ্বিতীয় অধ্যায়ের শেষ, তাঁর চুক্তি যে বাতিল হতে যাচ্ছে – তা কে না জানত!

জানা কথাটাই আজ ঘোষণা হিসেবে জানিয়ে দিয়েছে বিসিবি। বিবৃতিতে লিখেছে, হাথুরুসিংহের চুক্তি বাতিল করা হয়েছে। পাশাপাশি ফিল সিমন্সকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগের প্রস্তাবও বোর্ডের জরুরি সভায় আজ গৃহীত হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে বিসিবি।

‘প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের চুক্তি বাতিল করেছে বিসিবি’ শিরোনামের বিবৃতিতে বিসিবি জানিয়েছে, অসদাচরণ ও চুক্তির শর্ত না মানায় আনুষ্ঠানিকভাবে আজ হাথুরুসিংহের সঙ্গে চুক্তিটা বাতিল করা হয়েছে। বিসিবির সঙ্গে হাথুরুর চুক্তিতে আর পাঁচ মাস বাকি ছিল।

গত মঙ্গলবার হাথুরুকে যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, সেটির কী জবাব দিয়েছেন শ্রীলঙ্কান কোচ? জবাবের বিস্তারিত তো আর বিবৃতিতে প্রকাশ্যে আনার বিষয় নয়, বিসিবি শুধু বিবৃতিতে লিখেছে, ‘বুধবার (১৬ অক্টোবর) তাঁর জবাবের প্রেক্ষিতে আজ পরিস্থিতি পর্যালোচনার জন্য একটি জরুরি সভা ডাকা হয়। সব দিক বিবেচনার পর বোর্ডের মনে হয়েছে হাথুরুসিংহের ব্যাখ্যাটা সন্তোষজনক নয়, গ্রহণযোগ্যও নয়। তাঁর আচরণও অসদারণ ও কর্তব্যচ্যুতির ধারার সঙ্গে মিলে যায় বলে মনে হয়েছে। তাঁর চুক্তি বাতিল অনতিবিলম্বে কার্যকর হচ্ছে।’

বোর্ডের সভায় নতুন কোচ হিসেবে ফিল সিমন্সের নিয়োগকেও গ্রহণ করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ, আফগানিস্তানের বিপক্ষে ‘অ্যাওয়ে’ ওয়ানডে সিরিজ, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আর ২০২৫ সালে পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি – এই চারটি ইভেন্টে তিনি কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বলে বিবৃতিতে জানিয়েছে বিসিবি।    

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
তবে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নামফলকটি সাময়িক সরিয়ে ফেলা হলেও ওই স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়নি। ওই নাম...
তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
জাতীয় দলে তিন সংস্করণেই খেলেন শরীফুল। সম্প্রতি হ্যামস্ট্রিং চোট থেকে ফিরেছেন। এমন অবস্থায় কাউন্টিতে বাড়তি চারটি ম্যাচ শরীফুলের ওপর চাপ আরও বাড়াতে পারে বলে মনে করেন নাফীস। বিসিবির এই কর্মকর্তার...
অশুভের বিনাশ আর সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে মন্দিরে মন্দিরে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। উপবাস,পূজা-অর্চনা, গীতাযজ্ঞসহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস,...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর