সাবেককে বিদায় দেওয়ার সপ্তাহখানেক আগেই অন্তর্বর্তীকে প্রস্তাব দেওয়া হয়েছিল

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০৩:০৪ পিএম

ফারুক আহমেদ বিসিবি প্রধানের দায়িত্ব নেওয়ার পরেই যে ইঙ্গিতটা দিয়েছিলেন, সেটা পরিণতি পায় গত মঙ্গলবার। জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব থেকে 'সাময়িক' বরখাস্ত করা হয় চন্ডিকা হাথুরুসিংহেকে। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে ছাঁটাই কার্যকরের সিদ্ধান্তও জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শ্রীলঙ্কান কোচকে সাময়িক বরখাস্ত করার পরের বাক্যেই জাতীয় দলের অন্তর্বর্তী কোচ হিসেবে ফিল সিমন্সের নাম ঘোষণা করেন বিসিবি প্রধান। এর মানে দাঁড়ায়, হাথুরুসিংহে দায়িত্বে থাকা অবস্থাতেই ৬১ বছর বয়সী ক্যারিবিয়ানের সঙ্গে যোগাযোগ করে বিসিবি। আজ শনিবার সংবাদ সম্মেলনে এসে সে বিষয়টি নিশ্চিত করেছেন সিমন্স। জাতীয় দলের অন্তর্বর্তী কোচ জানিয়েছেন, দেড় সপ্তাহ আগেই তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।

সিমন্স আগামী বছরের চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত বাংলাদেশের ড্রেসিংরুম সামলানোর দায়িত্ব পেয়েছেন। সাবেক উইন্ডিজ অলরাউন্ডারের প্রথম অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে আগামী সোমবার। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবেন নাজমুল হোসেন শান্তরা।

এ সিরিজকে সামনে রেখে মিরপুরে অনুশীলনে ঘাম ঝড়াচ্ছেন তাঁরা। জাতীয় দলের নতুন কোচ অনুশীলনে উপস্থিত হয়ে শান্ত-লিটনদের অনুশীলন দেখে কখনো বোলিং কোচের সঙ্গে, আবার কখনো ব্যাটিং কোচের সঙ্গে পরিকল্পনা সাজানোয় ব্যস্ত ছিলেন। এর ফাঁকে আসেন সংবাদ সম্মেলনে। সেখানে জানালেন, পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে প্রস্তত করতে চান।

সিমন্স বলেছেন, ‘আমার জন্য ব্যাপারটা ভালো যে প্রস্তুতির শুরুটা হলো টেস্ট ম্যাচে। আমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি টেস্ট। গত দু-দিন দারুণ কেটেছে। ছেলেরা কঠোর পরিশ্রম করছে। অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি দলটিকে তৈরি করতে চাই। আফগানিস্তানে আমি কাজ করেছি, সেখানেও ভাষাগত সমস্যা ছিল। সেখানে তরুণ ক্রিকেটার গড়ে তোলা নিয়ে কাজ করেছি। সেসব অভিজ্ঞতা আমাকে এই অ্যাসাইনমেন্টেও কাজে লাগাতে হবে।’

তা বাংলাদেশ থেকে কবে প্রস্তাবটা পেয়েছেন, এমন প্রশ্নের জবাবে সিমন্স বলেছেন, ‘আজ শনিবার? তাহলে দেড় সপ্তাহ আগে প্রস্তাব পেয়েছি।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
তবে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নামফলকটি সাময়িক সরিয়ে ফেলা হলেও ওই স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়নি। ওই নাম...
তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
জাতীয় দলে তিন সংস্করণেই খেলেন শরীফুল। সম্প্রতি হ্যামস্ট্রিং চোট থেকে ফিরেছেন। এমন অবস্থায় কাউন্টিতে বাড়তি চারটি ম্যাচ শরীফুলের ওপর চাপ আরও বাড়াতে পারে বলে মনে করেন নাফীস। বিসিবির এই কর্মকর্তার...
অশুভের বিনাশ আর সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে মন্দিরে মন্দিরে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। উপবাস,পূজা-অর্চনা, গীতাযজ্ঞসহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস,...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর