দল কিনেছেন শাকিব খান, হারে তারা নাম্বার ওয়ান 

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৬:২১ পিএম

বিপিএলের শুরু থেকে আলোচনায় থাকা শাকিব খানের ঢাকা ক্যাপিটালস হারের বৃত্ত থেকে বের হতেই পারছে না। আজ নিজেদের চতুর্থ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে একাদশে ৬টি পরিবর্তন নিয়ে নেমেও ভাগ্য বদলাতে পারল না থিসারা পেরেরার দল। 


ব্যাটিংয়ে ব্যর্থ ঢাকা ১১১ রানের পুঁজি পেয়েছিল। বল হাতে লড়াই করবে কী, উলটো প্রশ্নবিদ্ধ ওয়াইড আর নোবল মিলিয়ে অতিরিক্ত রানেই বিলিয়েছে ১৫ রান। তাতে ১৪তম ওভারেই ম্যাচ হেরে বসেছে ঢাকা। ছোট লক্ষ্যে নেমে ৪০ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় পেয়েছে রংপুর রাইডার্স। 

টানা ৫ ম্যাচ জিতে শীর্ষে নিজেদের স্থান আরও পাকাপোক্ত করল রংপুর। এদিকে টানা ৪ ম্যাচ হেরে টেবিলের তলানিতে ঢাকা। 

অল্প পুঁজিতে বল করতে এসে ইনিংসের প্রথম ওভারেই বিশাল এক নো বল করে বসেন ঢাকার আফগানিস্তানি স্পিনার আমির হামজা। ক্রিজের প্রায় আধা ফুট বাইরে পা পড়েছিল বাঁহাতি স্পিনারের। ম্যাচের প্রথম ওভারে ১টি ওয়াইড ও ১টি নো বলে ১০ রান দেন হামজা। 

আমির হামজার বিশাল নো বল

এরপর মোস্তাফিজুর রহমান এসে আলেক্স হেলস ও আজিজুল হাকিমকে খানিকটা চাপে রাখেন। ইনিংসের চতুর্থ ওভারে ক্রিজে ধুঁকতে থাকা আজিজুল হাকিম ১৪ বলে ৫ রান করে মোস্তাফিজুর রহমানের বলে ক্যাচ দিয়ে ফেরেন। 


চার ওভারের ওই পিরিয়ডে ১৭ রান দিয়ে ১ উইকেট নেওয়ায় মনে হয়েছিল ম্যাচে ফিরতে পারে ঢাকা। কিন্তু এরপর থেকেই মন খুলে রান বিলিয়েছে ঢাকার বোলাররা। পাওয়ার প্লের শেষ ওভারে আলেক্স হেলস আলাউদ্দিন বাবুকে ৪টি বাউন্ডারি মেরে নেন ২০ রান, তাতেই ম্যাচ থেকে একেবারেই ছিটকে পড়ে থিসারা পেরেরার দল। 

মাঝ ওভারে মোসাদ্দেক-আলাউদ্দিনরাও অতিরিক্ত রান দিয়েছেন। তবে আলেক্স হেলসকে ফিফটি করতে দেননি মোসাদ্দেক। ২৭ বলে ৪৪ রান করে ইংলিশ এই ব্যাটসম্যান ফিরে গেলেও ম্যাচ জিততে বেশি কষ্ট হয়নি রংপুরের। তবে হেলসকে আউট করার পরই লেগ সাইডের অনেক বাইরে দিয়ে ওয়াইডে চার দিয়েছেন বিপিএলের মাঝপথে ডাক পাওয়া এই অলরাউন্ডার।

শেষ দিকে খুশদিল শাহর ১১ বলে ২৩ রানের ক্যামিও ইনিংসে ১৪তম ওভারেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় রংপুর রাইডার্স। 

এর আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে উড়ন্ত সূচনার ইঙ্গিত দিয়েও মাঝ ওভারের ব্যর্থতায় মাত্র ১১১ রানে গুটিয়ে যায় ঢাকা। দলটির বড় নামদের কেউই- লিটন দাস (৯), সাব্বির রহমান(২) ও থিসারা পেরেরার(০) মধ্যে কেউই দুই অংকের ঘরে যেতে পারেননি।

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
তবে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নামফলকটি সাময়িক সরিয়ে ফেলা হলেও ওই স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়নি। ওই নাম...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর