ফিক্সিং নিয়ে সাব্বির বললেন, ‘বিসিবি হ্যান্ডেল করছে’

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৩ পিএম

খুলনা টাইগার্সের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্টে যাত্রা শেষ হয়েছে ঢাকা ক্যাপিটালসের। ৭ দলের টুর্নামেন্ট গ্রুপ পর্বের ১২ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে ঢাকার অবস্থান তালিকার ষষ্ঠ স্থানে। অবশ্য আজ জিতলেও খুব বেশি লাভ হতো না ফ্র্যাঞ্চাইজিটির। তবে কিছু না পাওয়ার ম্যাচে অন্তত শেষটা জয় দিয়ে করতে পারতেন লিটন দাস-সাব্বির রহমানরা।

সেটা হয়নি ব্যাটসম্যানদের ব্যর্থতায়। এক প্রান্তে তানজিদ হাসান তামিম ৩৭ বলে ৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেললেও অন্যপ্রান্তে চলে উইকেটে আসা-যাওয়ার মিছিল। এরমধ্যে প্রশ্নবিদ্ধ ব্যাটিং করেন ফারমানউল্লাহ সাফি। শেষ পর্যন্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে ১২৩ রানের সংগ্রহ পায় ঢাকা। যা ইনিংসের ১৯ বল আর ৬ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় খুলনা। বল হাতেও ঢাকার আফগান অলরাউন্ডার সাফির আচরণ সন্দেহ জাগিয়েছে। 

অবশ্য এবারের বিপিএলে একাধিক ক্রিকেটার ও ম্যাচ নিয়ে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। সে তালিকায় নাম আছে ঢাকারও। আজ ম্যাচ শেষে ঢাকার হয়ে সংবাদ সম্মেলনে আসেন সাব্বির রহমান। ফিক্সিংয়ের ব্যাপারে জানতে চাইলে ডানহাতি এ ব্যাটসম্যান জানান, এটা নিয়ে তাঁর কিছু বলার নেই। বিসিবি বিষয়টা দেখছে। 

সাব্বির বলেছেন, ‘আসলে দেখেন, এটা আউটসাইড কথা। আউটসাইড বিষয়। এটা নিয়ে আমাদের কিছু বলার নেই। আমাদের বিষয়ও না। বিসিবির কর্মকর্তারা সবকিছু হ্যান্ডেল করছে।’

তামিমের এমন দুর্দান্ত শুরুর পরও ঢাকার এমন ব্যাটিং নিয়ে সাব্বির বলেছেন, ‘আমার মনে হয় দুইটাই। তামিম যখন শুরু করলো মনে হয়েছে ২০০+ রানের উইকেট। অন্যরা আসার পর মনে হয়েছে ১২০ উইকেট। আমার ব্যাটিংয়ের সময় উইকেট ভালো ছিল না, টাফ ছিল চ্যালেঞ্জিং ছিল আমরা আসলে চ্যালেঞ্জটা নিতে পারি নাই।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্নীতি, জুয়া ও তদন্তে অসহযোগিতার অভিযোগে ক্রিকেটার অমিত মজুমদারসহ চারজনকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সঙ্গে সামিনুর রহমানের বিরুদ্ধে বহিষ্কারাদেশ...
তবে গতকাল বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেন নাসুম। সেখানে তিনি দাবি করেন, সিলেটের কাছে ৩৫ লাখ টাকা বুঝে পেলেও আরও ৩৫ লাখ টাকা পাওনা আছে তাঁর। আর পারিশ্রমিকের দাবিতে দেওয়া পোস্টে হোয়াটসঅ্যাপে কথোপকথনের...
প্রথমবার হবে মেয়েদের বিপিএল 
মেয়েদের প্রথম বিপিএলের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি বছরের ১০ জুলাই থেকে মাঠে গড়াবে মেয়েদের বিপিএলের উদ্বোধনী আসর। তিন দল নিয়ে ২১ জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। ঢাকাসহ তিনটি...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর