রাজশাহীর ক্রিকেটারদের বেতন না দিলে আইনি ব্যবস্থা: ক্রীড়া উপদেষ্টা   

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৮ পিএম

বিতর্কের ছোঁয়া পাওয়া চলতি বিপিএলে এখন বড় ইস্যু ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া ও ফিক্সিং সন্দেহ। এসব কিছু সামলাতে বিসিবির টালমাতাল অবস্থা। সেই সমস্যা নিরসনে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে জরুরি সভায় বসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বোর্ডের সঙ্গে আলোচনা শেষে গণমাধ্যমে ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গেও কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা।

আজ রাতে বিসিবির মিরপুরের কার্যালয়ে আলোচনার পর ফিক্সিং ইস্যুতে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘এনএসসি থেকে একটা সত্য অনুসন্ধান কমিটি করে দেওয়া হয়েছে। এবং ফিক্সিংয়ের যে অভিযোগটা এসেছে সেটার ভিত্তিতে বিসিবি একটি স্বাধীন স্বতন্ত্র কমিটি গঠন করবে সেটার অনুসন্ধান করার জন্য। এবং সরকারের পক্ষ থেকে যা সহযোগিতা করা যায় আমরা বিসিবিকে করব। যত দ্রুত এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেগুলো ঘটেছে সেগুলোর অ্যাড্রেস করছি।’ 

দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে উপদেষ্টা বলেন, ‘আমরা আজকে রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন। পরবর্তীতে যদি না করেন তাহলে কথা বলার মত থাকবে না। আমরা আইনি ব্যবস্থা নিব। আমি স্পষ্টভাবে বলেছি যে আপনারা এটা যদি পে করতে ব্যর্থ হন আমাদের আইনি প্রক্রিয়ায় যেতে হবে।’ 

এর একজন চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক আবদুল কাইয়ুম রাশেদ এবং অন্যজন দুর্বার রাজশাহী ও চট্টগ্রাম রয়্যালসের সাবেক ম্যানেজার আমিন খান। অভিযুক্ত দুজনকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিসিবি। আজ বৃহস্পতিবার...
বাংলাদেশের ক্রিকেটে কদিন ধরেই আলোচনার কেন্দ্রে বিপিএল। বিসিবি সভাপতি তামিম ইকবাল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এ বছর হচ্ছে না দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আসরটি। বিসিবি সভাপতির বিপিএল না করার ঘোষণার পর...
বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্নীতি, জুয়া ও তদন্তে অসহযোগিতার অভিযোগে ক্রিকেটার অমিত মজুমদারসহ চারজনকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সঙ্গে সামিনুর রহমানের বিরুদ্ধে বহিষ্কারাদেশ...
তবে গতকাল বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেন নাসুম। সেখানে তিনি দাবি করেন, সিলেটের কাছে ৩৫ লাখ টাকা বুঝে পেলেও আরও ৩৫ লাখ টাকা পাওনা আছে তাঁর। আর পারিশ্রমিকের দাবিতে দেওয়া পোস্টে হোয়াটসঅ্যাপে কথোপকথনের...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর