৩ বিদেশি এত দ্রুত ড্রেসিংরুমে কেন, আর রান কোথায়?

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৩ পিএম

টুর্নামেন্টে নিজেদের প্রথম আট ম্যাচেই জয়- সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স। কিন্তু এরপরই মুদ্রার অন্য পিঠ দেখতে থাকেন নুরুল হাসান সোহান-সাইফ হাসানরা। পরের চারটি ম্যাচেই হেরে বসে রংপুর। এতে পয়েন্ট তালিকার তিনে থেকে গ্রুপ পর্ব শেষ করে তারা। এতে হারায় কোয়ালিফায়ারের সুযোগও। ফাইনালে ওঠার পথটাও কঠিন হয়ে পড়ে রংপুরের।

কঠিন পথটাকে সহজ করার লক্ষ্যে ঘটা করে তিন বিদেশিকে আজ সকালেই উড়িয়ে আনে রংপুর- আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও জেমস ভিনস। দেশে আনার কয়েক ঘণ্টা পরেই খুলনা টাইগার্সের বিপক্ষে প্রথম এলিমিনেটরে নামিয়ে দেয় তাঁদের। কিন্তু ব্যাটিং ইনিংসে হতাশ করেছেন ৩ জনই। ২৫ বল খেলে মোটে ১২ রন এসেছে এ তিনজনের ব্যাট থেকে।

রংপুরও পড়েছিল ব্যাটিং বিপর্যয়ে। মাত্র ১৫ রানে ৫ উইকেট হারিয়েছিল দলটি। সেখান থেকে নুরুল হাসান সোহানের ওয়ানডে সুলভ ২৩ আর শেষ দিকে আরেক বিদেশি আকিফ জাভেদের ১৮ বলে ৩২ রানের ঝড়ে ৮৫ রানের সংগ্রহ পায় রংপুর। আজ দেশে আসা তিন বিদেশি সে হিসেবে রংপুরের আক্ষেপ হয়েই থাকল!

টস জিতে আগে ব্যাটিংয়ে নামা রংপুর ইনিংসের প্রথম ওভারেই সৌম্য সরকারকে (রান আউট) হারিয়েছিল। আরেক ওপেনার জেমস ভিনসের সুযোগ ছিল সে ধাক্কা সামলানোর। কিন্তু সে আর পারলেন কোথায় এ ইংলিশ ব্যাটসম্যান? নাসুম আহমেদের পরের ওভারে তাঁর হাতেই ক্যাচ দিয়ে বিদায় নেন ৭ বলে ১ রান করে। অথচ আইএল টি-টোয়েন্টিতে নিজের সর্বশেষ ম্যাচে ৫০ বলে ৮৬ রানের দুর্দান্ত এ ইনিংস খেলেছিলেন ভিনস!

আজকের ম্যাচে আসা যাক, ৩ রানে ২ ওপেনারকে হারানো রংপুরের ব্যাটিং বিপর্যয় চলতেই থাকে। এক পর্যায়ে ১৫ রানে টপ অর্ডারের ৫ ব্যাটসম্যানকে হারায় দলটি। সেখানে নেমে টিম ডেভিডের সুযোগ ছিল দলের হাল ধরার। কিন্তু হাল ধরতে নেমে উল্টো দলের বিপদ বাড়িয়ে ৯ বলে ৭ রান করে লং অনে হেটমায়ারের হাতে ক্যাচে পরিণত হন এ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।

নতুন আসা আরেক বিদেশি আন্দ্রে রাসেল এরপরই উইকেটে আসেন। এক সময় টি-টোয়েন্টিতে ত্রাস ছড়ানো এ ক্যারিবিয়ান যে আগেই নিজের সুদিন পেরিয়ে এসেছেন, সেটা তাঁর সাম্প্রতিক পারফরম্যান্সই বুঝিয়ে দেয়। সর্বশেষ ৫ ইনিংসে মোটে ২১ রান করেছেন রাসেল। বাজে পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখেছেন আজও। আউট হয়েছেন ৯ বলে ৪ রান করে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্নীতি, জুয়া ও তদন্তে অসহযোগিতার অভিযোগে ক্রিকেটার অমিত মজুমদারসহ চারজনকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সঙ্গে সামিনুর রহমানের বিরুদ্ধে বহিষ্কারাদেশ...
তবে গতকাল বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেন নাসুম। সেখানে তিনি দাবি করেন, সিলেটের কাছে ৩৫ লাখ টাকা বুঝে পেলেও আরও ৩৫ লাখ টাকা পাওনা আছে তাঁর। আর পারিশ্রমিকের দাবিতে দেওয়া পোস্টে হোয়াটসঅ্যাপে কথোপকথনের...
প্রথমবার হবে মেয়েদের বিপিএল 
মেয়েদের প্রথম বিপিএলের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি বছরের ১০ জুলাই থেকে মাঠে গড়াবে মেয়েদের বিপিএলের উদ্বোধনী আসর। তিন দল নিয়ে ২১ জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। ঢাকাসহ তিনটি...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বরযাত্রী বহনকারি প্রাইভেট কার সড়কে আটকে মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বরসহ উভয় পক্ষের অন্তত ৩৫ জন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের...
সরকার লংমার্চে বাধা দিলে ছয় দফা এক দফায় রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। আজ শনিবার রাজধানীর শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ...
গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ইসরায়েলের আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত, বহিষ্কার বা বাধ্যতামূলক স্থানান্তরের কোনো প্রস্তাব সমর্থন করে না বলে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর