বাদ পড়ল রংপুর

শুরুতে সবচেয়ে বেশি দাপট দেখানো দলটাই সব হিসাব-নিকাশ থেকে বাদ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৫ পিএম

গ্রুপ পর্বে টানা ৮ ম্যাচ জিতে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স। কিন্তু এরপরই যেন রাইডার্সদের ট্রেন পথ হারিয়ে ফেলে। হেরে যায় পরের চার ম্যাচেই। আজ টুর্নামেন্টের প্রথমে এলিমিনেটরেও পথ খুঁজে পায়নি দলটি। খুলনা টাইগার্সের কাছে হেরে গেছে ৯ উইকেটে।

অবশ্য আগে ব্যাটিংয়ে নেমে রংপুর শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল। মাত্র ১৫ রানে ৫ উইকেট হারানো দলটি শেষ পর্যন্ত আকিফ জাভেদের ১৮ বলে ৩২ রানে ভর করে ৮৫ রানের সংগ্রহ পেয়েছিল। তবে জয়ের জন্য এটা মোটেও যথেষ্ট ছিল না। রান তাড়ায় নেমে সেটাই যেন বুঝিয়ে দিলেন নাঈম শেখ-অ্যালেক্স রসরা। দুজনের অবিচ্ছিন্ন ৮৭ রানের জুটিতে ইনিংসের ৫৮ বল হাতে রেখেই দ্বিতীয় এলিমিনেটরের টিকিট নিশ্চিত করল খুলনা। আর টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করা রংপুর সবার আগে বাদ পড়ল প্লে-অফ থেকে।

স্বল্প রানের সংগ্রহ দিয়েও টুর্নামেন্টে টিকে থাকতে আজ অবিশ্বাস্য কিছু করতে হতো রংপুর রাইডার্স বোলারদের। আকিফ জাভেদ প্রথম ওভারেই গতির সঙ্গে সুইংয়ের মিশেলে রংপুরকে আশা জাগিয়েছিলেন। পাকিস্তানি পেসারের প্রথম ওভারের তৃতীয় বলেই বোল্ড হন মেহেদী হাসান মিরাজ। 

আরেক ওপেনার নাঈম শেখ ৩ রানে ব্যাটিং করার সময় ক্যাচ দিয়েছিলেন। কিন্তু অবিশ্বাস্যভাবে সেটা হাত থেকে বেরিয়ে যায় শেখ মেহেদীর। তখন মনে হয়েছিল, ম্যাচটা বোধহয় জমজমাট হতে যাচ্ছে। কিন্তু কিসের কী? নাইম শেখ আর অ্যালেক্স রস এরপর ম্যাচটাকে পুরোপুরি একপেশে বানিয়ে দিলেন।

রংপুরকে ৯ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। ছবি: খুলনা টাইগার্স মিডিয়া

রংপুরের বোলারদের আর কোনো সুযোগ না দিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ৬০ বলে ৮৭ রান তুলে খুলনার জয়ের সমীকরণ মিলিয়ে দেন দুজনে। শেষ পর্যন্ত অ্যালেক্স রস ২৭ বলে ২৯ রানে অপরাজিত ছিলেন।

আর নাইম শেখ? বাঁহাতি এ ওপেনার অবশ্য ২ রানের জন্য ফিফটির দেখা পাননি। শেষ পর্যন্ত ৩৩ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন নাইম।

আজকের ম্যাচ জিতে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত হলো খুলনার। আজ সন্ধ্যায় ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের মধ্যকার ম্যাচে যারা হারবে, তাদের সঙ্গে আগামী বুধবার ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবেন নাইম-মিরাজরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্নীতি, জুয়া ও তদন্তে অসহযোগিতার অভিযোগে ক্রিকেটার অমিত মজুমদারসহ চারজনকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সঙ্গে সামিনুর রহমানের বিরুদ্ধে বহিষ্কারাদেশ...
তবে গতকাল বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেন নাসুম। সেখানে তিনি দাবি করেন, সিলেটের কাছে ৩৫ লাখ টাকা বুঝে পেলেও আরও ৩৫ লাখ টাকা পাওনা আছে তাঁর। আর পারিশ্রমিকের দাবিতে দেওয়া পোস্টে হোয়াটসঅ্যাপে কথোপকথনের...
প্রথমবার হবে মেয়েদের বিপিএল 
মেয়েদের প্রথম বিপিএলের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি বছরের ১০ জুলাই থেকে মাঠে গড়াবে মেয়েদের বিপিএলের উদ্বোধনী আসর। তিন দল নিয়ে ২১ জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। ঢাকাসহ তিনটি...
গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ইসরায়েলের আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত, বহিষ্কার বা বাধ্যতামূলক স্থানান্তরের কোনো প্রস্তাব সমর্থন করে না বলে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর