কোনো তামিমিয়ান, সাকিবিয়ান, মাশরাফিয়ান নয়, এটা বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করেছে: তামিম  

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৭ পিএম

বাংলাদেশের জার্সিটাকে মাঠ থেকে বিদায় বলার সুযোগ হয়নি তাঁর। কেন, সে নিয়ে অনেক বিতর্ক আছে। তবে আজ যখন একটা মঞ্চ পাওয়া গেছে, বিপিএল ফাইনাল শেষে তাই তামিম ইকবালের অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ারকে সম্মান জানানোর পরিকল্পনা যে বিসিবির আছে – সেটা আগেই জানা গিয়েছিল। মঞ্চটাকে আলোকিত করে রাখলেন তামিম নিজেও - শিরোপা জিতে, সে পথে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্সে।

তামিমের ২৯ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংসে পথ খুঁজে পাওয়া বরিশাল শেষ পর্যন্ত চিটাগং কিংসের দেওয়া ১৯৫ রানের রেকর্ড লক্ষ্য পেরিয়েই বিপিএল জিতেছে। তামিমের সম্মাননার উদ্দেশে আয়োজিত সন্ধ্যাটা তামিমই রাঙিয়ে দিলেন। এমন সন্ধ্যায় তামিম বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে এমন কিছু বলে গেলেন, যা হয়তো অনেকেরই মনের কথা।

সমর্থকদের প্রতি তামিম অনুরোধ করে গেলেন, কোনো ‘তামিমিয়ান’ ‘সাকিবিয়ান’ বা ‘মাশরাফিয়ান’ না হতে। এই বিভাজনই বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করেছে জানিয়ে তামিমের অনুরোধ, সবাই মিলে শুধু একটাই ভাগ হওয়া উচিত - বাংলাদেশের সমর্থক।

বাংলাদেশের ক্রিকেটে তামিম আর সাকিবের দ্বন্দ্বের কথা তো গত দুই বছরে একেবারে প্রকাশ্য। এ দ্বন্দ্ব ছড়িয়ে পড়েছে দুজনের সমর্থকদের মধ্যেও। ফেসবুকে তামিমের সমালোচনায় ঝাঁপিয়ে পড়তে দেখা যায় সাকিবের সমর্থকগোষ্ঠীকে, যাঁরা ‘সাকিবিয়ান’ নামে পরিচয় দেন নিজেদের। অন্যদিকে সাকিবের সমালোচনায় কোনো অংশে পিছিয়ে থাকেন না ‘তামিমিয়ান’ নামে পরিচিত তামিমের সমর্থকেরাও।

দল ছাপিয়ে তারকাপূজার এই উদাহরণ দেখা গিয়েছিল মাশরাফি বিন মুর্তজাকে ঘিরেও, তাঁর সমর্থকেরা এক হয়ে যেতেন ‘মাশরাফিয়ান’ নামের ছাতার নিচে। কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের প্রতি বেশি ভালোলাগা তো থাকতেই পারে, তবে সেটা দলকে ছাপিয়ে গেলেই তো ঝামেলার শুরু। এই সাকিব, তামিম, মাশরাফি কিংবা অন্য তারকাদের ঘিরে সমর্থকদের ভাগগুলোই আর দেখতে চান না তামিম।   

বিপিএল ফাইনালের পর আজ তামিমের জন্য বিশেষ আয়োজনে মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে মঞ্চে ডাকা হয় তামিমকে নিয়ে কিছু বলার জন্য। দুজনেই তামিমের ক্যারিয়ারের অসংখ্য সুখস্মৃতির মধ্যে কিছু তুলে ধরেছেন দর্শকের জন্য। এরপর তামিমের হাতে তাঁর ক্যারিয়ারের বিভিন্ন রেকর্ড ও কীর্তির স্মারক আর একটা বিশেষ স্যুভেনির তুলে দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

এরপর তামিমকে মঞ্চে ডেকে নেওয়া হয়। তামিম অসাধারণ ক্যারিয়ারে পথচলার পথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এক পর্যায়ে তামিমের স্ত্রী ও সন্তান মঞ্চে ওঠেন। তামিমের স্ত্রীও বলেছেন তামিমের অসাধারণ পথচলার কথা। এরপর সমর্থকদের উদ্দেশে যখন কিছু বলতে বলা হয় তামিমকে, বাঁহাতি ওপেনারের কণ্ঠে উঠে আসে বিশেষ ওই অনুরোধ।

‘একটা কথাই বলব, এখানে কোনো তামিমিয়ান, সাকিবিয়ান বা মাশরাফিয়ানের কিছু নেই। একটাই পরিচয় হতে পারে, সবাই বাংলাদেশি। এই ব্যাপারটা (বিভাজন) বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করেছে’ – তামিমের অনুরোধ।

উচিত কথাটা সব সময় বলতে পারার সাহস দেখানো তামিম তাঁর জন্য বিশেষ আয়োজনেও বুঝিয়ে গেলেন, কেন তিনি আলাদা।

জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার সিরিজ বাঁচানোর ম্যাচ বাংলাদেশের। প্রথম ওডিআইতে মাত্র ১৪১ রান তাড়া করতে পারেনি মিরাজের দল। ব্যাটারদের উপর দায়িত্ব থাকছে বেশি। ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে...
হঠাৎ করে উত্তাল বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। বিসিবিতে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে আইসিসির কাছে কড়া ভাষায় ই-মেইল করেছেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপর সেটা অস্বীকারও করেছেন তিনি। তবে...
মান বাঁচানোর ম্যাচে এলোমেলো ব্যাটিংয়ে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ব্যাটারদের আসা-যাওয়া ও ৬৪ ডট বল খেলা বাংলাদেশ কোনোরকমে ১০৯ রানের সংগ্রহ পায়। ছোট লক্ষ্য পেয়ে আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ১১ ওভারেই ৭...
পরিকল্পনাহীনতা ও সুযোগ কাজে লাগাতে না পারায় হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ। তৃতীয় ম্যাচে সেরা একাদশ নিয়ে মাঠে নেমে জয় চায় টাইগাররা। অন্যদিকে সিরিজ নিশ্চিত করা অস্ট্রেলিয়ার লক্ষ্য প্রক্রিয়া...
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ, পরিদর্শন ও আর্থিক নথি যাচাই করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। বাধা দিলে আইনি ব্যবস্থা ও জরিমানার সতর্কতা দেওয়া হয়েছে।
বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর