‘টাকা পেয়েছ?’- বেতন নিয়ে তামিমের সতীর্থকে ‘খোঁচা’

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৪ পিএম

সদ্য সমাপ্ত বিপিএল নিয়ে এবার সমালোচনা কম হয়নি। ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু আন্তর্জাতিক গণমাধ্যমেও বাংলাদেশের ক্রিকেটকে ‘ভিন্নভাবে’ তুলে ধরেছে। ফরচুন বরিশালের মালিকের কাছে তো এক বিদেশি ক্রিকেটার বাংলাদেশে আসার আগে অগ্রীম টাকাই চেয়ে বসেছিলেন।

বিপিএল গতকাল শেষ হলেও ক্রিকেটারদের বেতন ইস্যুর রেশ এখনও শেষ হচ্ছে না। তামিম ইকবালের নেতৃত্বে বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে, বেতন প্রসঙ্গে আলোচনার মাঝে প্রশংসিত হয়েছে দলটি। তবু সে দলের সতীর্থকে বেতন ইস্যুতে খোঁচার মুখে পড়তে হয়েছে।

ইংলিশ অলরাউন্ডার জেমস ফুলার তামিমের দলের হয়ে গেল মৌসুমের পর এবারও খেলেছেন। তবে চলতি বিপিএলে এই ক্রিকেটারকে পারিশ্রমিক ইস্যুতে খোঁচা দিয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার বেন কাটিং।

নিজের ইনস্টাগ্রামে মিরপুর স্টেডিয়ামে গ্লাভসের ও ব্যাটের চারটি ছবি দিয়েছিলেন ফুলার। যেখানে ক্যাপশনে লিখিয়েছিলেন, ‘আমার গ্লাভস ও ব্যাট পেয়েছি, ধন্যবাদ মান্ধক্রিকেট।‘

৩১ জানুয়ারিতে দেওয়া সেই পোষ্টে অস্ট্রেলিয়ার বেন কাটিং ফুলারকে খোঁচা দিয়ে কমেন্টে লেখেন, ‘গ্লাভস প্যাড পেলে, টাকা পেয়েছ তো?’

বেন কাটিংয়ের কমেন্ট।

কাটিং এমন মন্তব্য অনেক দিন আগের হলেও সম্প্রতি তাঁর এই কমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কাটিংয়ের মন্তব্যের উত্তর ফুলার না দিলেও কয়েকজন ভক্ত কমেন্টে কাটিংকে লিখেছেন, আপনি ভুল ফ্র্যাঞ্চাইজকে আঘাত করতে এসেছেন, বরিশাল চ্যাম্পিয়ন দল।

বেন কাটিং অস্ট্রেলিয়ার দলে তাঁর ক্যারিয়ার বেশি বড় করতে পারেননি। সাদা বলের ফরম্যাটে মাত্র ১১টি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। বিপিএলেও এই অস্ট্রেলিয়ান খেলেছেন একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে। ২০২৩-২৪ দুই মৌসুমে সিলেট স্টাইকার্সের হয়ে খেলেছিলেন কাটিং।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্নীতি, জুয়া ও তদন্তে অসহযোগিতার অভিযোগে ক্রিকেটার অমিত মজুমদারসহ চারজনকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সঙ্গে সামিনুর রহমানের বিরুদ্ধে বহিষ্কারাদেশ...
তবে গতকাল বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেন নাসুম। সেখানে তিনি দাবি করেন, সিলেটের কাছে ৩৫ লাখ টাকা বুঝে পেলেও আরও ৩৫ লাখ টাকা পাওনা আছে তাঁর। আর পারিশ্রমিকের দাবিতে দেওয়া পোস্টে হোয়াটসঅ্যাপে কথোপকথনের...
প্রথমবার হবে মেয়েদের বিপিএল 
মেয়েদের প্রথম বিপিএলের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি বছরের ১০ জুলাই থেকে মাঠে গড়াবে মেয়েদের বিপিএলের উদ্বোধনী আসর। তিন দল নিয়ে ২১ জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। ঢাকাসহ তিনটি...
বিদ্যুৎ বিভ্রাট ও গ্যাস সংকটে সাভার চামড়া শিল্প নগরীতে ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে নষ্ট হচ্ছে চামড়া। আর বিকল্প উপায়ে উৎপাদন চালু রাখতে গিয়ে লাগামহীনভাবে বাড়ছে খরচ।  
আশুলিয়ায় ভাড়া বাসা থেকে অর্ধগলিত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় সদ্য জন্ম নেওয়া এক নবজাতকেরও গলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ...
ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ শনিবার সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হয়। 
রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৫০)।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর