ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক ব্রুক

অভিজ্ঞতা ২৬ ম্যাচের, তাতেই জাতীয় দলের নতুন অধিনায়ক

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৬:১৮ পিএম

চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিদায়ের পর জস বাটলার যখন ওয়ানডে আর টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দেন, এরপর থেকে এই দুই সংস্করণে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে আলোচনাটা বলতে গেলে দ্বিমূখী ছিল। টি-টোয়েন্টিতে হ্যারি ব্রুককে অধিনায়ক করা নিয়ে কারও সম্ভবত দ্বিমত ছিল না, যা আলোচনা ছিল ওয়ানডে নিয়েই। সেখানেও ২৬ বছর ব্রুকই দৌড়ে এগিয়ে ছিলেন, তবে সংস্করণটা ওয়ানডে বলে আর এই দলে ইংল্যান্ডের টেস্ট দলের অনেকেই আছেন বলে আলোচনায় ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসের নাম নিয়ে আসেন স্বয়ং ইংলিশ ক্রিকেট বোর্ডের ছেলেদের বিভাগের ক্রিকেট পরিচালক রব কী।

তবে ২০২৩ সালের পর আর ওয়ানডে না খেলা, চোটের সঙ্গেই গত দুই বছরে যুঝতে থাকা স্টোকসকে শেষ পর্যন্ত আর অধিনায়ক করেনি ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড (ইসিবি)। আজ তারা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, টি-টোয়েন্টি তো বটেই, অভিজ্ঞতা মাত্র ২৬ ম্যাচের হলেও ওয়ানডেতেও ইংল্যান্ডের অধিনায়ক হচ্ছেন হ্যারি ব্রুক।

বছরখানেক ধরে ইংল্যান্ডের সাদা বলের দুই দলেরই সহ-অধিনায়ক ছিলেন ব্রুক। বাটলারের অনুপস্থিতিতে গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ওয়ানডের সিরিজে ইংল্যান্ডের অধিনায়কত্বও করেছেন। পূর্ণাঙ্গ দায়িত্বে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে তাঁর পথচলা শুরু হবে মে মাসের শেষদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের মাঠে তিন টি-টোয়েন্টি আর তিন ওয়ানডের সিরিজ দিয়ে।     

২০২২ সালে ইংল্যান্ডের জার্সিতে অভিষিক্ত ব্রুকের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন থাকাটা অস্বাভাবিক নয়, এখন পর্যন্ত ২৬ ওয়ানডের পাশাপাশি ব্রুক টি-টোয়েন্টি খেলেছেন ৪৪টি। তবে অভিষেকের পর থেকেই ইংল্যান্ডের তিন সংস্করণের দলেরই বড় অনুষঙ্গ হয়ে গেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। টেস্টে তো গত বছর মুলতানে পাকিস্তানের বিপক্ষে ৩১৭ রানের ইনিংস খেলা ব্রুক এই মুহূর্তে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে স্বদেশি জো রুটের পর আছেন তালিকার দুই নম্বরেই।

ব্রুক যে ইংল্যান্ডের দায়িত্বটা পাচ্ছেন, সেটা অনেকটা নিশ্চিত হয়ে যায় এ বছরের আইপিএলে দিল্লি ক্যাপিট্যালস থেকে একেবারে শেষ মুহূর্তে তিনি নাম কাটিয়ে নেওয়ায়। আইপিএল কর্তৃপক্ষ তাতে খেপেছে, ব্রুককে দুই বছরের জন্য আইপিএলে নিষিদ্ধ করার আলোচনাও উঠেছে। তবে ব্রুক তখন আইপিএল না খেলার কারণ হিসেবে জানিয়েছেন, আগামী ১২ মাসে ইংল্যান্ডের হয়ে তাঁর ব্যস্ততা থাকবে অনেক। সেটা ভুল নয়। ভারত আর অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের বাইরে আগামী বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপও আছে।

অধিনায়কত্ব পাওয়ার পর দেওয়া বিবৃতিতে তাঁর স্বপ্ন পূরণের খুশি আর পরিবার ও অন্যদের কৃতজ্ঞতা জানানোর পর এই বড় ইভেন্টগুলোর কথাও তুলে এনেছেন ব্রুক, ‘এই দেশটাতে এত প্রতিভা আছে! কাজে নেমে পড়তে, দলটাকে নিয়ে এগিয়ে যেতে তর সইছে না আমার। সিরিজগুলো জেতা, বিশ্বকাপগুলো আর মেজর ইভেন্টগুলোতে জেতার লক্ষ্যে ঝাঁপাতে উন্মুখ হয়ে আছি।’

অভিজ্ঞতা কম হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের ৩-২ ব্যবধানে হারের সিরিজটাতে ‘ভারপ্রাপ্ত’ হিসেবে ব্রুকের অধিনায়কত্ব প্রশংসা কুড়িয়েছে অনেক। ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন ব্রুক। এর বাইরে মেন’স হান্ড্রেডে কিছু ম্যাচে নর্দার্ন সুপারচার্জার্সের অধিনায়কত্বও করেছেন ব্রুক।

 

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ হয়েছে আজ। ক্রীড়া পরিষদের গঠিত কমিটির প্রতিবেদনে সরাসরি দায়ী করা হয়েছে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
মূলত ডার্বির একটি নাইটক্লাবে ঘটে যাওয়া ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে স্বাধীন ক্রিকেট সংস্থা ক্রিকেট রেগুলেটর। আর সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কার্সকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর