মোস্তাফিজকে এক সপ্তাহের জন্য আইপিএলে পাঠাচ্ছে বিসিবি

আপডেট : ১৬ মে ২০২৫, ০৪:৫৮ পিএম

এমন এক সময়ে আইপিএলের দল দিল্লি ক্যাপিট্যালসে ডাক পেলেন মোস্তাফিজুর রহমান, যখন বাংলাদেশ দল দুটি টি-টোয়েন্টি সিরিজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। এরই প্রভাব পড়েছে মোস্তাফিজকে আইপিএলের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া অনাপত্তিপত্রে। মাত্র সাত দিনের জন্য মোস্তাফিজকে আইপিএলে খেলার অনুমতি দিয়েছে বিসিবি।

আজ আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিসিবি জানিয়েছে, আগামী ১৮ থেকে ২৪ মে পর্যন্ত মোস্তাফিজকে আইপিএলের জন্য ছাড়পত্র দিয়েছে তারা। পাশাপাশি বিবৃতিতে এ-ও জানিয়ে দিয়েছে যে, আগামী ১৭ মে শারজাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের বাংলাদেশ দলের জন্য ‘অ্যাভেইলেবল’ থাকছেন মোস্তাফিজ!

ভারত-পাকিস্তানের সংঘাতের কারণে স্থগিত হয়ে যাওয়া আইপিএল আগামীকাল আবার শুরু তো হচ্ছে, তবে অনেক বিদেশি ক্রিকেটারই আইপিএলে যোগ দিচ্ছেন না। দিল্লি ক্যাপিট্যালস যেমন পাচ্ছে না দুই অস্ট্রেলিয়ান – ব্যাটসম্যান জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ও বাঁহাতি ফাস্ট বোলার মিচেল স্টার্ককে। এর মধ্যে দিন তিনেক আগে দিল্লি ৬ কোটি রূপিতে মোস্তাফিজকে দলে টেনেছে। বাংলাদেশের কোনো ক্রিকেটারের জন্য আইপিএলে যৌথ সর্বোচ্চ দাম এটি! কাগজে-কলমে ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে মোস্তাফিজকে দলে টেনেছে বলে দেখিয়েছে দিল্লি।   

কিন্তু মোস্তাফিজের আইপিএলে ডাক পাওয়ার খবরের পর শঙ্কা দেখা দেয়, মোস্তাফিজ কি আদৌ যেতে পারবেন? একে তো এই মাসেই বাংলাদেশ দুটি টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে দুই টি-টোয়েন্টির সিরিজের ম্যাচ দুটি ১৭ ও ১৯ মে। সেখান থেকে বাংলাদেশ দল যাবে পাকিস্তানে। সে সিরিজের জন্য সরকারের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার কথা জানিয়েছে বিসিবি, তবে সিরিজটির সূচি নিয়ে এখনো সংশয় আছে। প্রাথমিক সূচিতে সিরিজটি ২৫ মে শুরু হওয়ার কথা থাকলেও পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, পিএসএলের পরিবর্তিত সূচির কারণে সাংঘর্ষিক হওয়ায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজটি দুদিন পিছিয়ে যেতে পারে।

এই দুই সিরিজের সূচিই এমন যে, দিল্লির হয়ে মোস্তাফিজের খেলার সুযোগ সীমিত। বিসিবি থেকে এনওসি কীভাবে দেওয়া হয় সেটি নিয়ে তাই আগ্রহ ছিল। অবশেষে আজ যখন বিসিবি আনুষ্ঠানিক বিবৃতিতে এনওসি পাওয়ার কথা জানাল, সেখানে হিসেব কষে দেখা যাচ্ছে, মোস্তাফিজ বড়জোর দিল্লির হয়ে লিগ পর্বে বাকি তিন ম্যাচে খেলার সুযোগ পাবেন।

আইপিএলের প্লে-অফে ওঠার দৌড়ে থাকা দিল্লির লিগ পর্বে বাকি তিন ম্যাচ যথাক্রমে আগামী ১৮ মে (গুজরাটের বিপক্ষে), ২১ মে (মুম্বাই) ও ২৪ মে (পাঞ্জাব)। বিসিবির বিবৃতি অনুযায়ী, ১৭ মে আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে যদি দলে থাকেন মোস্তাফিজ, সে ক্ষেত্রে ম্যাচ শেষেই বিমান ধরলেও পরের দিন দিল্লি-গুজরাট ম্যাচে হয়তো খেলতে পারবেন। সে ক্ষেত্রে প্লে-অফে দিল্লিকে ওঠাতে পারলেও সেখানে খেলা হবে না মোস্তাফিজের।

লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
আবুধাবি টেস্টে হ্যাটট্রিকসহ ৫ উইকেট শিকার হাসান মাহমুদের। বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে আফগানরা অলআউট ২৪০ রানে। দ্বিতীয় ইনিংসে নেমে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৫ রান।
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর