‘স্বৈরাচারী’ ফারুক আহমেদের বিরুদ্ধে চিঠি দিয়েছেন আকরাম ছাড়া বাকি ৮ বিসিবি পরিচালক 

আপডেট : ২৯ মে ২০২৫, ০৭:২৩ পিএম

গতকাল রাত থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ নিয়ে নাটকীয়তা শুরু হয়েছে। গতকালই একটি দৈনিক পত্রিকা জানিয়ে দেয়, বিসিবি সভাপতি পদ থেকে ফারুক আহমেদকে সরে যেতে বলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 

সে সময় ফারুক আহমেদ সময় চেয়েছেন বলে খবর বের হয়। তবে আজ দুপুরে বিসিবি সভাপতি স্পষ্ঠ জানিয়ে দিয়েছেন তিনি পদত্যাগ করবেন না।

এমন পরিস্থিতিতে বিসিবি সভাপতির সিদ্ধান্ত আসার পর বিকেলেই নতুন খবরের জন্ম দিয়েছেন বিসিবির ৮ জন পরিচালক।  

বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও স্বৈরাচারী মনোভাবের অভিযোগ এনে পরিচালক পদ থেকে সরিয়ে দিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে চিঠি দিয়েছেন বিসিবির ৮ পরিচালক।

পরিচালকরা হলেন নাজমুল আবেদিন ফাহিম, মাহবুব আনাম, ফাহিম সিনহা, সাইফুল ইসলাম স্বপন চৌধুরি, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম আহমেদ, মঞ্জুর আলম এবং মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরি। তবে ফারুকের পদত্যাগ চাওয়া পরিচালকদের তালিকায় নেই আকরাম খান। উল্লেখ্য আকরাম খান ফারুক আহমেদের ভায়রা ভাই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
তবে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নামফলকটি সাময়িক সরিয়ে ফেলা হলেও ওই স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়নি। ওই নাম...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
একদিকে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে চোট শঙ্কায় মাঠ ছেড়ে উঠে যাওয়া- ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেইমার। আর সেটার দায় চাপিয়েছেন পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ওপর।
গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর