৮ পরিচালকের অভিযোগ 

নিজের পছন্দের লোকদের পদোন্নতি দিয়ে সৎ কর্মীদের কোণঠাসা করে রেখেছেন ফারুক

আপডেট : ২৯ মে ২০২৫, ০৯:০৪ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনেছেন বিসিবির ৮ জন পরিচালক। ফারুকের প্রতি অনাস্থার কথা জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে চিঠিটি দিয়েছেন তাঁরা। চিঠিতে ফারুকের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আনা হয়েছে। যার মধ্যে অন্যতম নিজের লোকদের নিয়োগ বা পদোন্নতি দিয়ে বোর্ডের সৎ ও কর্মঠ কর্মীদের কোণঠাসা করে রাখার অভিযোগ। 

বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, মাহবুব আনাম, ফাহিম সিনহা, সাইফুল ইসলাম স্বপন চৌধুরি, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম আহমেদ, মঞ্জুর আলম এবং মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী চিঠিতে স্বাক্ষর করলেও বিসিবি পরিচালক আকরাম খান ছিলেন ব্যক্তিক্রম।

অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ও কর্মচারীদেরকে অপসারণ না করে উল্টো সুবিধা দেওয়ার অভিযোগ এনে আটজন পরিচালক চিঠিতে লিখেছেন, ‘পরিচালনা পর্ষদের সভায় পতিত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত কতিপয় অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ও কর্মচারীদেরকে অপসারনের বিষয়ে আলোচনা করা হলেও ফারুক আহমেদ সেই সকল কর্মীদের ছাঁটাই না করে বরং তাদেরকে বিভিন্ন সুবিধা প্রদান করে বহাল রেখেছেন। উপরন্তু নিজের ব্যক্তিস্বার্থ হাসিলে তার পছন্দের লোকেদের যথাযথ দক্ষতা ও যোগ্যতা না থাকা স্বত্বেও এবং বিভিন্ন কারনে বিতর্কিত ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের নিয়মবর্হিভূতভাবে বিসিবিতে নিয়োগ প্রদান করেছেন এবং একইভাবে তিনি তার নিজস্ব লোকদের পদোন্নতি দিয়ে বোর্ডের সৎ ও কর্মঠ কর্মীদের কোনঠাসা করে রেখেছেন।’

বিসিবির এই পরিচালকরা মনে করেন, সভাপতি হিসেবে ফারুক আহমেদ ব্যর্থ হয়েছেন, ‘আমরা নিম্ন স্বাক্ষরিত পরিচালকগন মনে করি এতে সভাপতি হিসেবে তার প্রাথমিক লক্ষ্যের অন্যতম শর্তপূরনে তিনি সম্পূর্নরুপে ব্যর্থ হয়েছেন। এছাড়াও নিম্ন স্বাক্ষরিত পরিচালকগনের মূল লক্ষের বিষয়ে তাগিদ থাকা স্বত্বেও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ ও গঠনতন্ত্র সংশোধনের ও পরিমার্জনের ব্যাপারে সভাপতি দীর্ঘসময় অতিক্রান্ত হলেও কোনরকম উদ্যোগ গ্রহন না করা তথা অনীহাকে তার উপর অর্পিত দ্বায়িত্ব পালনে ব্যর্থতার সামিল এবং তিনি তার অভীষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য থেকে তিনি বিচ্যুত হয়েছেন বলে আমরা মনে করছি।’

এছাড়াও নিজেদের ক্ষমতার অপব্যবহার করে বিসিবি সভাপতির ক্লাবগুলোতে হস্তক্ষেপ করার অভিযোগ এনে সেই চিঠিতে পরিচালকরা লিখেছেন, ‘জনাব ফারুক আহমেদ বিসিবি সভাপতি হওয়ার সুবাদে তিনি বিসিবির অধিভুক্ত ক্লাবগুলোতে ক্ষমতার অপব্যাহার করে অযাচিত প্রভাব বিস্তার করে আসছেন। শুধুমাত্র আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তিনি ক্লাব দুর্নীতিতে সরাসরি নিজেকে সম্পৃক্ত করেছেন, নিজের পদ ও অবস্থানের প্রভাব খাটিয়ে বিভিন্ন ক্লাব দখল করছেন। এছাড়া তার তিনি ক্ষমতা গ্রহনের পর হতে ক্লাবগুলোর খেলার মান অত্যন্ত নিম্নমানের দিকে ধাবিত হচ্ছে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
তবে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নামফলকটি সাময়িক সরিয়ে ফেলা হলেও ওই স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়নি। ওই নাম...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
একদিকে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে চোট শঙ্কায় মাঠ ছেড়ে উঠে যাওয়া- ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেইমার। আর সেটার দায় চাপিয়েছেন পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ওপর।
গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর