৮ পরিচালকের অভিযোগ

বিপিএল নিয়ে যা ইচ্ছা তা-ই করেছেন ফারুক আহমেদ

আপডেট : ২৯ মে ২০২৫, ১০:০০ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদ নিয়ে নাটকীয়তার সর্বশেষ সংযোজন বিসিবি পরিচালকদের চিঠি। ফারুক আহমেদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে যুব ও ক্রীড়া উপদেষ্টার কাছে বিসিবির ৮ জন পরিচালক চিঠি দিয়েছেন। সেখানে একাধিক অভিযোগের মধ্যে গুরুতর একটি অভিযোগ বিপিএল নিয়ে। 
 
এবারের বিপিএলে দুটি ফ্র্যাঞ্চাইজি - দুর্বার রাজশাহী ও চিটাগং কিংসের পারিশ্রমিক ইস্যু সবারই জানা। এই দুই ফ্র্যাঞ্চাইজিকে সব পরিচালকের সম্মতি ছাড়াই একক সিদ্ধান্তে বিশেষ সুবিধা দিয়েছিলেন ফারুক আহমেদ, এমনই অভিযোগ চিঠিতে করেছেন বিসিবির ৮ পরিচালক।  

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার উদ্দেশে লেখা চিঠিতে পরিচালকরা লিখেছেন, ‘আপনি জ্ঞাত আছেন যে, অনুষ্ঠিত ১১তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর আয়োজনে দুর্বার রাজশাহী সহ আরও একটি দূর্বল দলকে যোগ্যতা না থাকা স্বত্বেও অন্তর্ভুক্তির পূর্বে অধিকতর যাচাই বাছাই না করেই এবং নিয়মানুসারে ব্যাংক গ্যারান্টির টাকা জমা না নিয়েই পরিচালনা পর্ষদকে পাশ কাটিয়ে নিজের একক সিদ্ধান্তে সভাপতির ক্ষমতা প্রয়োগ করে বিপিএল এ খেলার সুযোগ করে দিয়েছেন জনাব ফারুক আহমেদ। যার ফলে দুর্বার রাজশাহী ও চিটাগাং কিংস কর্তৃক খেলোয়াড়/স্টাফদের পারিশ্রমিক পরিশোধে ব্যার্থতা ও নানা অনিয়মের চিত্র সবার সামনে চলে আসলে বিসিবির সম্মান ক্ষুন্ন হওয়া সহ বিপিএল এর অভ্যন্তরীন বিশৃঙ্খলা দেখা দেয়।’

ফ্র্যাঞ্চাইজিদের সুবিধা দেয়া ছাড়াও ফারুক আহমেদ বিপিএল আয়োজনের ক্ষেত্রেও নয়ছয় করেছেন বলে অভিযোগ পরিচালকদের। কোনো রকম যাছাই না করেই পছন্দের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে কাজ দিয়েছেন ফারুক, এমন অভিযোগ এনেছেন তাঁরা। 

এই ব্যাপারে চিঠিতে পরিচালকরা লিখেছেন, ‘বিসিবির নিয়মানুসারে যে কোন ইভেন্ট তথা বাংলাদেশ প্রিমিয়ার লীগ এর মতো বড় ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে বিসিবির এনলিস্টেড ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর নিকট হতে দরপত্র আহ্বান করা হয় এবং যাচাই বাছাই এর মাধ্যমে যোগ্য ও অভিজ্ঞ কোম্পানিকে কার্যাদেশ প্রদান করা হয়। কিন্তু ফারুক আহমেদ বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহনের পর হতে সেই নিয়মগুলো প্রতিপালন করা হচ্ছে না। বিসিবি সভাপতি এনলিস্টেড কোম্পানিগুলোকে সুযোগ প্রদান না করে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে একক সিদ্ধান্তে তার মনোনীত অখ্যাত ও নিম্ন মানের ও অনিবন্ধিত ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে কাজ প্রদান করেন। এতে বিসিবি আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিভিন্ন ইভেন্টে চরম অব্যবস্থাপনার ঘটনা ঘটে চলেছে যা যথেষ্ট হতাশাজনক এবং বিসিবি পরিচালনায় দূর্বল ব্যবস্থাপনারই প্রতিফলন ঘটছে।’

উল্লেখ্য, উপদেষ্টাকে পাঠানো চিঠিতে সই করেছেন বিসিবির পরিচালনা পর্ষদে সভাপতি ফারুক আহমেদের বাইরে ৯ পরিচালকের মধ্যে ৮ জন - নাজমুল আবেদিন ফাহিম, মাহবুব আনাম, ফাহিম সিনহা, সাইফুল ইসলাম স্বপন চৌধুরি, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম আহমেদ, মঞ্জুর আলম এবং মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
তবে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নামফলকটি সাময়িক সরিয়ে ফেলা হলেও ওই স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়নি। ওই নাম...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
একদিকে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে চোট শঙ্কায় মাঠ ছেড়ে উঠে যাওয়া- ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেইমার। আর সেটার দায় চাপিয়েছেন পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ওপর।
গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর