ফারুক আহমেদের বিসিবির পরিচালক পদ বাতিল করল এনএসসি

আপডেট : ৩০ মে ২০২৫, ০১:০৬ এএম

ফারুক আহমেদের বিসিবি সভাপতির পদ নিয়ে গতকাল রাত থেকে যে নাটকীয়তা শুরু হয়েছিল, তাতে আরেক টুইস্ট যোগ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ(এনএসসি)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের পদ হারিয়েছেন ফারুক আহমেদ। আজ এক বিজ্ঞপ্তিতে জাতীয় ক্রীড়া পরিষদ এই তথ্য জানিয়েছে।

ওদিকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও গুঞ্জন শোনা যাচ্ছে, এনএসসি বাংলাদেশের প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে পরিচালক পদে মনোনয়ন দিতে যাচ্ছে। 

গত আগস্টে সরকার পরিবর্তনের পর বিসিবির পরিচালনা পর্ষদে এনএসসির মনোনীত দুই পরিচালকের একজন হিসেবে যোগ দিয়েছিলেন ফারুক আহমেদ (অন্যজন ছিলেন নাজমূল আবেদীন ফাহিম)। পরে বিসিবি সভায় পরিচালকদের সম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিসিবি সভাপতিও নির্বাচিত হন। সেই ফারুকেরই নয় মাস পর বিসিবি সভাপতি পদে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলো। 

সাধারণ হিসাব অনুযায়ী, এনএসসির মনোনয়ন বাতিল হওয়ায় বিসিবির পরিচালক আর থাকছেন না ফারুক আহমেদ। আর পরিচালক থাকা বিসিবি সভাপতি হওয়ার পূর্বশর্ত। কিন্তু কেউ একজন বিসিবি সভাপতি কিন্তু বিসিবির পরিচালক নন - এমন পরিস্থিতি এর আগে কখনো হয়নি বলে এই মুহূর্তে ফারুক আহমেদ বিসিবি সভাপতি থাকছেনই না, কিংবা থাকছেনই - এমন কোনো কিছুই জোর দিয়ে বলা যায় না। অন্যদিকে তিনি স্বেচ্ছায় সরে না গেলে নিয়মের বাইরে গিয়ে তাঁকে সরিয়ে দেওয়া হলে সেটা আইসিসির নিষেধাজ্ঞার কারণ হওয়ারও শঙ্কা থাকে। 

গতকাল রাত থেকেই গুঞ্জন ওঠে, বিসিবি সভাপতির পদে বদল দেখতে চান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাঁর পরিবর্তে আমিনুল ইসলাম বুলবুলকে অন্তর্বর্তী দায়িত্ব দেখা যেতে পারে বলেও খবর বের হয়। 

কিন্তু আজ দুপুরে ফারুক আহমেদ জানান, তিনি পদত্যাগ করবেন না। বিকেলের দিকে বিসিবির ৮ পরিচালক ফারুকের বিরুদ্ধে অভিযোগ এনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে চিঠি দেন। 

এসব কিছুর মাঝে আজ রাতেই ফারুক আহমেদের বিসিবির পরিচালক পদের মনোনয়ন বাতিল করে বিজ্ঞপ্তি দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। ফলে বিসিবির পরিচালক পদে আর থাকছেন না ফারুক আহমেদ। 

বিবৃতিতে এনএসসি লিখেছে, বিসিবি পরিচালকদের চিঠি এবং বিপিএলে অনিয়মকে ঘিরে গঠিত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে বিসিবির কার্যক্রম স্বাভাবিক রাখতে ফারুক আহমেদের মনোনয়ন বাতিলের এ সিদ্ধান্ত নিয়েছে তারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
তবে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নামফলকটি সাময়িক সরিয়ে ফেলা হলেও ওই স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়নি। ওই নাম...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
একদিকে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে চোট শঙ্কায় মাঠ ছেড়ে উঠে যাওয়া- ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেইমার। আর সেটার দায় চাপিয়েছেন পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ওপর।
গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর