বিসিবির নতুন সভাপতি হচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল 

আপডেট : ৩০ মে ২০২৫, ০৬:১৭ পিএম

গতকাল রাতেই ফারুক আহমেদের বিসিবির পরিচালকের পদ বাতিল করে এনএসসি (জাতীয় ক্রীড়া পরিষদ)। একই সঙ্গে বিসিবির সভাপতির পদও চলে যায় তাঁর। কারণ বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বিসিবি সভাপতি হতে হলে বিসিবি পরিচালক পদ থাকতে হয়। এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে জানা গেছে, ফারুক আহমেদের অপসারণের পর বিসিবি সভাপতির শূন্য পদে আজ দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। 

তার আগে আমিনুল ইসলামের পরিচালক পদে তো আসীন হতে হতো, সেটির আনুষ্ঠানিকতাও শেষ হয়ে গেছে আজ বিকেলে। গতকাল রাতে এনএসসি ফারুক আহমেদের পরিচালক পদ কেড়ে নেওয়ার সময়ই শোনা যায়, আমিনুল ইসলামকে পরিচালক পদে নিয়োগ দিচ্ছে এনএসসি। কাল রাতে নতুন করে কাউন্সিলর হিসেবে নিয়োগ দেওয়ার পর আজ বিকেলে আমিনুল ইসলামকে পরিচালক হিসেবে নিয়োগের ঘোষণা বিবৃতি দিয়ে জানিয়েছে এনএসসি। 

এরপর আজ বিকেলেই বিসিবিতে যান আমিনুল ইসলাম বুলবুল, সেখানে বিসিবি পরিচালকদের সভা এখনো শেষ হয়নি। তবে জানা গেছে, এই বোর্ড সভায়ই বাংলাদেশের প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির সভাপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। 

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বোর্ডের পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দুই জন পরিচালক মনোনীত করা যায়। গতকাল রাতে জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের মনোনয়ন প্রত্যাহার করায় দুই পদের একটি শূন্য হয়। সেই শূন্য পদের বিপরীতে আজ আমিনুল ইসলাম বুলবুলকে জাতীয় ক্রীড়া পরিষদ পরিচালক হিসেবে মনোনয়ন দেয়া হয়। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত আরেক জন পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। তবে সেই দায়িত্ব এক বছর আগেই হারিয়ে বসেন ফারুক আহমেদ। যার নেপথ্যে তাঁর বিরুদ্ধে বিসিবির ৮ পরিচালকের অনাস্থা জানানো চিঠি ও  বিপিএলে অনিয়মকে ঘিরে গঠিত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন বলে কাল তাঁকে অপসারণের আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে এনএসসি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
তবে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নামফলকটি সাময়িক সরিয়ে ফেলা হলেও ওই স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়নি। ওই নাম...
তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
জাতীয় দলে তিন সংস্করণেই খেলেন শরীফুল। সম্প্রতি হ্যামস্ট্রিং চোট থেকে ফিরেছেন। এমন অবস্থায় কাউন্টিতে বাড়তি চারটি ম্যাচ শরীফুলের ওপর চাপ আরও বাড়াতে পারে বলে মনে করেন নাফীস। বিসিবির এই কর্মকর্তার...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
একদিকে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে চোট শঙ্কায় মাঠ ছেড়ে উঠে যাওয়া- ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেইমার। আর সেটার দায় চাপিয়েছেন পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ওপর।
গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর