কলটা পেয়েছিলাম ক্রীড়া উপদেষ্টার কাছ থেকে–বিসিবি সভাপতি হয়ে বললেন আমিনুল

আপডেট : ৩০ মে ২০২৫, ০৭:০৫ পিএম

গত দুদিনে যা হবে বলে গুঞ্জন শোনা গিয়েছিল, তা-ই শেষ পর্যন্ত হয়ে গেল। বিসিবির সভায় আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তীকালীন বিসিবি সভাপতির দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। পাশাপাশি আরও দুটি পদ নিয়ে সিদ্ধান্ত হয়েছে বিসিবির সভায় – বোর্ডে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন নাজমূল আবেদিন ফাহিম, সহ-সভাপতি হয়েছেন ফাহিম সিনহা।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে বৈঠকে বিসিবির সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদকে আকারে-ইঙ্গিতে সরে যাওয়ার পরামর্শ, ফারুক আহমেদের সরে না যাওয়ার প্রত্যয়, এরপর বিসিবির পরিচালনা পর্ষদে ফারুকের বাইরে বাকি ৯ পরিচালকের মধ্যে ৮ জনেরই সই করা চিঠিতে ফারুক আহমেদের প্রতি অনাস্থা জ্ঞাপন – গত দুদিনে বাংলাদেশের ক্রিকেটে নাটক হয়েছে অনেক।

ফারুক আহমেদকে যে সরতেই হচ্ছে, সেটা নিশ্চিত হয়ে যায় গতকাল যখন তাঁকে পরিচালক পদ থেকে অপসারণ করে এনএসসি – গত আগস্টে সরকার পরিবর্তনের পর এনএসসি পরিচালক পদে তাঁকে নিয়োগ দেওয়ার পরই বিসিবির সভাপতি হয়েছিলেন ফারুক আহমেদ। অন্যদিকে আজ আবার পরিচালক পদে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়োগ দেয় এনএসসি। এরপর বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা, বিসিবির সভায় সে আনুষ্ঠানিকতা শেষে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আমিনুল।  

সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল বলেছেন, ‘আজকে আমার নতুন রোলটা শুরু হল। এটার পেছনে একটা জার্নি আছে। আমি যখন বাংলাদেশ ক্রিকেট খেলোয়াড় হিসেবে শেষ করেছিলাম, তারপর আমি গত ১৯ বছর ধরে ক্রিকেটের উন্নয়নে কাজ করে যাচ্ছি আইসিসি ও এসিসিতে। এটা আমার জন্য নতুন একটা সুযোগ।’

বাংলাদেশের ক্রিকেট নিয়ে কাজ করার একটা সুযোগের অপেক্ষায় সব সময় ছিলেন জানিয়ে এরপর বলেছেন, ‘আমি আপনাদের কাছ থেকে শত শত প্রশ্ন পেতাম। আপনাকে যদি ডাকা হয়, আপনি আসেন না কেন… আপনি কি আসবেন? সত্যিকার অর্থে আমি গত মাসে আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে একটা কল পাই এবং বলা হয় আপনাকে একটা সুযোগ দেওয়া হবে, আপনি করবেন? আমি যখন আপনাদের বলতাম আমি একটা কলের অপেক্ষা করছি… সেটা যখন পেয়ে গেছি, তখন আমি পেছনে তাকাইনি। আমার একটাই লক্ষ্য ছিল, কীভাবে আমি এটাকে (কলটাকে) রেস্পেক্ট করতে পারি।’

ক্রীড়া উপদেষ্টাকে ধন্যবাদ জানাতেও ভোলেননি নবনির্বাচিত বিসিবি সভাপতি, ‘তারপর পর্যায়ক্রমে আজ ৩০ মে আমাদের ক্রিকেট বোর্ডের সম্মানিত ডাইরেক্টররা আমাকে নির্বাচিত করেছেন। এবং আমি এই কলটা পেয়েছিলাম আমাদের সম্মানিত স্পোর্টস উপদেষ্টার কাছ থেকে। আমি সম্মানিত বোধ করেছি যে তিনি আমাকে (কল) করেছিলেন।  তাঁর ফলশ্রুতিতে আজ বড় একটা দায়িত্ব পেয়েছি। দায়িত্বটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট… না, ক্রিকেট ইন বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে কী ক্রিকেট আছে তা এগিয়ে নিতে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
তবে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নামফলকটি সাময়িক সরিয়ে ফেলা হলেও ওই স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়নি। ওই নাম...
তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
জাতীয় দলে তিন সংস্করণেই খেলেন শরীফুল। সম্প্রতি হ্যামস্ট্রিং চোট থেকে ফিরেছেন। এমন অবস্থায় কাউন্টিতে বাড়তি চারটি ম্যাচ শরীফুলের ওপর চাপ আরও বাড়াতে পারে বলে মনে করেন নাফীস। বিসিবির এই কর্মকর্তার...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
একদিকে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে চোট শঙ্কায় মাঠ ছেড়ে উঠে যাওয়া- ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেইমার। আর সেটার দায় চাপিয়েছেন পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ওপর।
গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর