বিসিবি সভাপতি পরিবর্তনকে আইসিসি সাধুবাদ জানিয়েছে: ক্রীড়া উপদেষ্টা

আপডেট : ৩১ মে ২০২৫, ০৯:০৮ পিএম

দুই রাতের ব্যবধানে বিসিবি সভাপতির পদ হারিয়েছেন ফারুক আহমেদ। তাঁর পরিবর্তে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তবে ফারুকের অপসারণের পর থেকেই আইসিসির নিষেধাজ্ঞা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বাংলাদেশের ক্রিকেটে নিষেধাজ্ঞা আসতে পারে।

এমন পরিস্থিতিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোনো নিয়মের ব্যত্যয় ঘটেনি বরং আইসিসি এই পরিবর্তনকে সাধুবাদ জানিয়েছে।

আজ বিকেলে জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনালে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। সেখানেই বিসিবির রদবদল নিয়ে উত্তর দিয়েছেন তিনি। 

সরকার বিসিবিতে কোনো হস্তক্ষেপ করেনি জানিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘যে কথাগুলো বলা হচ্ছে যে সরকারের অতিরিক্ত হস্তক্ষেপ এখানে সরকারের হস্তক্ষেপের কিছু নেই। সরকার তার যতটুকু ক্ষমতা আছে যতটুকু এখতিয়ারভুক্ত আছে সেই বিবেচনায় হস্তক্ষেপ করেছে। দুইজন ডিরেক্টর দেয়ার ক্ষমতা সরকারের আছে। সরকার সেখানে পরিবর্তন করেছে। সরকার প্রেসিডেন্টকে অপসারণ করেনি। প্রেসিডেন্টের অপসারণটা সেটার আফটার ইফেক্ট হিসেবে হয়েছে এবং বিসিবির কনস্টিটিউশন অনুযায়ী আরেকজন নতুন প্রেসিডেন্ট এসেছে।’

বিসিবি সভাপতির রদবদলের কারণে আইসিসির নিষেধাজ্ঞার আসার বিষয়টি উড়িয়ে দিয়ে উল্টো সাধুবাদের কথা জানিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আইসিসির ব্যানের কথাও বলা হচ্ছে অনেকে বলছেন আমাদের আইসিসির সাথেও প্রপারলি যোগাযোগ হয়েছে এবং যিনি এখন প্রেসিডেন্ট এসেছেন তিনি নিজেই আইসিসিতে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন। তো কোন কমিউনিকেশন গ্যাপ আমাদের দিক থেকে নেয় এবং আইসিসিও এটাকে সাধুবাদ জানিয়েছেন।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
তবে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নামফলকটি সাময়িক সরিয়ে ফেলা হলেও ওই স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়নি। ওই নাম...
তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
জাতীয় দলে তিন সংস্করণেই খেলেন শরীফুল। সম্প্রতি হ্যামস্ট্রিং চোট থেকে ফিরেছেন। এমন অবস্থায় কাউন্টিতে বাড়তি চারটি ম্যাচ শরীফুলের ওপর চাপ আরও বাড়াতে পারে বলে মনে করেন নাফীস। বিসিবির এই কর্মকর্তার...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
একদিকে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে চোট শঙ্কায় মাঠ ছেড়ে উঠে যাওয়া- ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেইমার। আর সেটার দায় চাপিয়েছেন পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ওপর।
গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর