বিসিবি সভাপতির পদ হারিয়ে হাইকোর্টে, সেখানেও বাতিল ফারুকের আবেদন

আপডেট : ০২ জুন ২০২৫, ০১:২১ পিএম

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ হারিয়েছেন ফারুক আহমেদ। তাঁর জায়গায় নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। এ অপসারণ মানতে পারছেন না ফারুক আহমেদ।

অপসারণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গতকাল রোববার হাইকোর্টে রিট করেছেন ফারুক। পাশাপাশি নতুন সভাপতি বুলবুলের নিয়োগের সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করা হয়েছে ওই রিট আবেদনে। বিসিবির সদ্য সাবেক সভাপতির পক্ষে গতকাল সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম আজাদ হোসেন।

তবে আজ ফারুক আহমেদের করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

এর আগে বিপিএল সত্যানুসন্ধান কমিটি ও বিসিবির ৮ পরিচালকের অনাস্থার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাতে ফারুক আহমেদের পরিচালক পদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এতে বোর্ডের সভাপতির পদ হারান তিনি। পরদিন শুক্রবার বুলবুলকে পরিচালক পদে মনোনয়ন দেয় এনএসসি। পরে বোর্ড সভাপতি নির্বাচিত হন জাতীয় দলের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান।

এ দুই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করেই রিট করেছেন ফারুক। এতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আগামী বুধবারের ওই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শুধু জিতলেই চলবে না, ফাইনালে উঠতে হলে বাংলাদেশকে মেলাতে হবে বেশ কিছু সমীকরণ।
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
আবুধাবি টেস্টে হ্যাটট্রিকসহ ৫ উইকেট শিকার হাসান মাহমুদের। বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে আফগানরা অলআউট ২৪০ রানে। দ্বিতীয় ইনিংসে নেমে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৫ রান।
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 
সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮ জন। আহতদের মধ্যে কয়েজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) একটি দুর্নীতিবাজ ও সন্ত্রাসী দল। বাংলাদেশের জনগণ তাদের আর কখনও রাজনীতি করতে দেবে না।
খুলনায় গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশের আনসার উদ্দিন লেন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
লোডিং...

এলাকার খবর