নেপাল বা নেদারল্যান্ডসই কি তবে লিটনদের ভরসা?

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৮:৩০ পিএম

এশিয়া কাপের আগে বাংলাদেশের আপাতত আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ নেই। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস বলেছিলেন এশিয়া কাপের আগে আরও একটি সিরিজ খেলতে পারলে ভালো হতো। লিটনদের এশিয়া কাপের প্রস্তুতির কথা ভেবে এবার বিসিবি চেষ্টা চালাচ্ছে একটি সিরিজ আয়োজনের জন্য।

ভারত আগস্টে বাংলাদেশ সফর স্থগিত করাতে এই সময়ে লিটনদের কোনো খেলা নেই। সে সুযোগ কাজ লাগিয়ে এবার নেপাল বা নেদারল্যান্ডসের মধ্যে কোনো একটি দলের বিপক্ষে সিরিজ আয়োজনের চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

আজ মিরপুরে সাংবাদিকদের সিরিজ আয়োজনের চেষ্টার কথা জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। লিটন দাসদের সর্বশেষ ভরসা এই দুই দেশ হওয়ার অন্যতম কারণ আন্তর্জাতিক সূচিতে বাকি দেশগুলোর ব্যস্ততা। 

সিরিজ আয়োজনের কথা জানিয়ে নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘বেশিরভাগ দেশেরই নির্ধারিত সিরিজ আছে। আমাদেরও তো ভারতের সঙ্গে সিরিজ ছিল। আমাদের পরিকল্পনা ছিল ওটা খেলে এশিয়া কাপে যাব। যেহেতু ভারত এখন আসছে না, আমরা চেষ্টা করছি অন্য কোনো দেশকে আনা যায় কিনা। প্রথম সারির কোনো দেশ এখন অ্যাভেইলেবল না কারণ তাদের নির্ধারিত প্রোগ্রাম আছে। আমরা অন্য কোনো দেশ, সেটা হতে পারে নেদারল্যান্ডস, হতে পারে নেপালের সঙ্গে সিরিজ আয়োজনের একটা চেষ্টা করে যাচ্ছি।’ 

সবকিছু চূড়ান্ত না হলেও আলোচনা অনেক দূর এগিয়েছে বলে জানান এই বিসিবি পরিচালক,  ‘যত তাড়াতাড়ি সম্ভব সিদ্ধান্তে পৌঁছাতে চাই। সবকিছু ঠিক হলে দ্রুত জানিয়ে দেওয়া হবে।’

মূলত ঘরের মাঠেই সিরিজ আয়োজনের কথা ভাবছে বিসিবি। কোনো দেশের সঙ্গে খেলা সম্ভব না হলে ভিন্ন পরিকল্পনা আছে বিসিবির। এই ব্যাপারে নাজমুল আবেদীন ফাহিম বলেন,‘যদি বিদেশি দল না পাই সেক্ষেত্রে আমরা এখন থেকেই ভাবছি জাতীয় দল যখন বাইরে খেলতে যাবে তখন জাতীয় দলের কাছাকাছি সবচেয়ে ভালো যে দল তাদের সঙ্গে একটা সিরিজ খেলব। তাতে জাতীয় দলের একটা ভালো প্রস্তুতি হবে আর যারা সামনে জাতীয় দলে আসছে তাদের জন্যও প্রতিযোগিতার ভালো সুযোগ হবে।’ 

লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
আবুধাবি টেস্টে হ্যাটট্রিকসহ ৫ উইকেট শিকার হাসান মাহমুদের। বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে আফগানরা অলআউট ২৪০ রানে। দ্বিতীয় ইনিংসে নেমে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৫ রান।
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর