৫ দল নিয়ে বিপিএল, নতুন ফ্র্যাঞ্চাইজি পাচ্ছে নোয়াখালী-ময়মনসিংহ!

আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০৮:৫৫ পিএম

বিসিবির নতুন পরিচালনা পর্ষদের নির্বাচনের পর থেকেই আলোচনায় বিপিএল। ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজন আদৌ সম্ভব কিনা তা নিয়ে নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে বিপিএল আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে।

আজ এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, অন্তত ৫টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে এবারের বিপিএল আয়োজনের লক্ষ্য বোর্ডের। যেখানে ১০টি জেলা থেকে বিসিবি ফ্র্যাঞ্চাইজি নেওয়ার সুযোগ দিচ্ছে। যার মধ্যে আছে নোয়াখালী-ময়মনসিংহের নামও। এর আগে কখনো বিপিএলে এই দুই জেলা থেকে কোনো ফ্র্যাঞ্চাইজি আসেনি। ফলে কেউ আগ্রহ দেখালে এবারই প্রথম দেখা যেতে পারে নোয়াখালী-ময়মনসিংহের নতুন ফ্র্যাঞ্চাইজি।   

আসন্ন বিপিএলের জন্য আনুষ্ঠানিকভাবে ইওআই (দরপত্র) আহ্বান করেছে বিসিবি। আসন্ন বিপিএলের ১২তম আসর থেকে ১৬তম আসর পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিদের মালিকানা দিতে যাচ্ছে বিসিবি। 

আজ বিকেলে বোর্ডের সভা শেষে মিরপুরে সাংবাদিকদের বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, ‘নির্বাচনের পর বিপিএল গভর্নিং বডির নতুন দায়িত্ব পেয়েছি আমরা। আজকের সভায় প্রথমেই সিদ্ধান্ত নিতে হয়েছে—এতো স্বল্প সময়ের মধ্যে বিপিএল করব কি করব না। শেষ বোর্ড সভায় এটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা ধরেছি ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি সময়টাকে। নতুনভাবে শুরু হচ্ছে এবারের বিপিএল। আগের দলগুলোর চুক্তি শেষ হয়ে গেছে। আগামীকালই পত্রিকায় ইওআই বিজ্ঞপ্তি প্রকাশ হবে।’

বিসিবির এই পরিচালক স্পষ্ট করে জানিয়েছেন অন্তত ৫ দলের বিপিএল এবার আয়োজন করতে যাচ্ছে বোর্ড, ‘আমরা দশটা রিজিওনের নাম বলেছি, তবে এবার সময় কম। তাই অন্তত পাঁচটা দল নিয়ে আয়োজনের পরিকল্পনা করছি। বলছি না ছয় বা সাতটা দল হবে না, কিন্তু আমাদের প্রাধান্য পাঁচটি দল নিয়েই টুর্নামেন্ট শেষ করা। আগের বিপিএলে ফ্র্যাঞ্চাইজি নিয়ে যে সব সমস্যা হয়েছিল, এবার আমরা কঠোর থাকব। ফাইনান্সিয়াল দিক ঠিক না থাকলে, কিংবা ম্যানেজমেন্ট দুর্বল হলে, বড় গ্রুপ হলেও ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে না। ফাইনান্স আর ক্রিকেট ম্যানেজমেন্ট—দুটোই এবার কঠোরভাবে যাচাই করা হবে।’

জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে সফররত বাংলাদেশ। আজ রোববার বুলাওয়েতে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে...
হতশ্রী ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১৪১ রান তাড়া করতে পারেনি বাংলাদেশ। হারারেতে প্রথম ওডিআইতে ২৫ রানে হার। সাত ব্যাটার আউট এক অঙ্কে, তাতে গুটিয়েছে ১১৬ রানে। এর আগে নাহিদ রানার বোলিং তোপে...
হঠাৎ করে উত্তাল বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। বিসিবিতে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে আইসিসির কাছে কড়া ভাষায় ই-মেইল করেছেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপর সেটা অস্বীকারও করেছেন তিনি। তবে...
বাংলাদেশ-অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে ২০২৬
সিরিজের প্রথম দুটি ওয়ানডে জিতেই ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করেছিল বাংলাদেশ। আজ তৃতীয় ও শেষ ম্যাচে তাই লক্ষ্য ছিল হোয়াইটওয়াশ। তবে সেই স্বপ্নপূরণ হলো না...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর