বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত, বাংলাদেশের সঙ্গী যারা

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৫:০১ পিএম

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৭ দল নিশ্চিত হয়েছিল আগেই। বাকি ছিল ৩ দল। গতকাল এশিয়া–প্যাসিফিক অঞ্চলের বাছাই পর্বের সুপার সিক্সের জাপান-সংযুক্ত আরব আমিরাতের ম্যাচের পর বাকি ৩ দলকেও পাওয়া গেছে। সর্বশেষ দল হিসেবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কেটেছে সংযুক্ত আরব আমিরাত। 

ওমানে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ের সুপার সিক্সের ম্যাচে জাপানকে ৮ উইকেটে হারিয়ে মোহাম্মদ ওয়াসিমের আমিরাত বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত সুপার সিক্সের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে জাপান ৯ উইকেটে মাত্র ১১৬ রান করে। রান তাড়ায় নেমে ১২.১ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আরব আমিরাত।

এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে বিশ্বকাপের বাকি দুই টিকিট পেয়েছে নেপাল এবং ওমান। আগামী বছরের ফেব্রুয়ারি–মার্চে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায় প্রথমবারের মতো আয়োজিত হবে ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত। ছবি: আইসিসি  

কোন দল কোন অঞ্চল থেকে সুযোগ পেয়েছে সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপে:  

আয়োজক হিসেবে: ভারত ও শ্রীলঙ্কা

২০২৪ বিশ্বকাপের পারফরম্যান্সের ভিত্তিতে: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা,বাংলাদেশ, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ

র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে: আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান

বাছাইপর্ব খেলে: কানাডা (আমেরিকা অঞ্চল), ইতালি, নেদারল্যান্ডস (ইউরোপ অঞ্চল), নামিবিয়া, জিম্বাবুয়ে (আফ্রিকা অঞ্চল), নেপাল, ওমান, সংযুক্ত আরব আমিরাত (এশিয়া-প্যাসিফিক অঞ্চল)।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ হয়েছে আজ। ক্রীড়া পরিষদের গঠিত কমিটির প্রতিবেদনে সরাসরি দায়ী করা হয়েছে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং...
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। বৈশ্বিক ওই টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত খতিয়ে দেখতে চেয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।...
কদিন আগেই পাকিস্তানের পেসার সালমান মির্জার বিরুদ্ধে বিশ্বকাপ চলাকালীন হোটেলের এক নারী কর্মীকে হেনস্তার অভিযোগ উঠেছিল। এবার সেই রেশ না কাটতেই পাকিস্তানের স্পিনার মোহাম্মদ নওয়াজের বিরুদ্ধে গুরুতর...
বোর্ডের কথা না মানায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে লঙ্কান এই কোচকে কানাডা জাতীয় দলের হেড কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। কানাডার অনুসন্ধানী তথ্যচিত্র নির্মাতা প্রতিষ্ঠান ‘দ্য ফিফথ এস্টেট’-এর...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর