নেই ফরচুন বরিশাল

বিপিএলে দল নিতে আবেদন ১০ প্রতিষ্ঠানের, ফ্র্যাঞ্চাইজি পেতে পারে নোয়াখালী-কুমিল্লা

আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৯:৩০ পিএম

আসন্ন বিপিএল মাঠে গড়াতে পারে চলতি বছরের ডিসেম্বরে। এর আগে আজ মঙ্গলবার ছিল আসন্ন বিপিএলের ফ্র্যাঞ্চাইজির মালিকানা চেয়ে আবেদন করার শেষ সময়। গতকাল ২৭ অক্টোবর পর্যন্ত আবেদন জমা পড়েছিল মাত্র দুটি। একটি ঢাকার পক্ষে। আর অন্যটি কুমিল্লার পক্ষে। আজ আবেদনের শেষ সময়ে জানা গেছে, আসন্ন বিপিএলের জন্য বিসিবির কাছে ১০টি প্রতিষ্ঠান দল পেতে আবেদন করেছে।  

এই ১০ আবেদনের মধ্যে নেই টানা দুইবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বে গেল দুই বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল ফরচুন বরিশাল। আসন্ন বিপিএলে কম সময়ের মধ্যে অগোছালো দল গড়ার চেয়ে এবারের বিপিএল থেকে সরে দাঁড়ানোই উপযুক্ত সিদ্ধান্ত মনে করেছে দলটি।

বরিশাল আসন্ন বিপিএলে না থাকলেও গত আসরে খেলোয়াড়দের পারিশ্রমিক সংক্রান্ত জটিলতায় আলোচনায় থাকা রানার্সআপ চিটাগং কিংস আজ শেষ সময়ে আবেদন জমা দিয়েছে। পারিশ্রমিকের ইস্যুতে বিসিবি থেকে লিগ্যাল নোটিশও পাঠানো হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটিকে।

পুরনো ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল না থাকলে আসন্ন বিপিএলে নতুন দুই ফ্র্যাঞ্চাইজির দেখা মিলতে পারে। নোয়াখালী ও কুমিল্লার নামে দুটি আবেদন বিসিবিতে জমা পড়েছে। যেখানে এই দুই জেলা থেকে ফ্র্যাঞ্চাইজি নিতে চায় বাংলা মার্ক ও এসএস গ্রুপ।

আগামী ৫ বছরের জন্য এবার ফ্র্যাঞ্চাইজিদের মালিকানা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এবার বিপিএলে দল দেয়ার ক্ষেত্রে কঠোর পন্থা অবলম্বনের হুশিয়ারি দিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজি হতে আগ্রহী প্রতিষ্ঠানগুলো শর্ত পূরণ করলেই কেবল তারা দল পাবে বলে আজ সংবাদমাধ্যমে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। 

বিপিএলে ফ্র্যাঞ্চাইজি দল হতে আগ্রহী হলেই প্রথম বছরে ২ কোটি টাকা পে অর্ডার জমা দিতে হবে বলে নিয়ম করেছে বিসিবি। যাচাই-বাছাইয়ে বাতিল হলে সেই টাকা আবার ফেরত দেয়া হবে। বাতিল না হলে ফ্র্যাঞ্চাইজি ফি হিসেবে জমা নেবে বিসিবি। ২০২৭ সাল থেকে এই ফি আরও ১৫ শতাংশ করে বাড়তে থাকবে। সবমিলিয়ে ৫ বছরে একটি ফ্র্যাঞ্চাইজিকে মোট সাড়ে ১৩ কোটি টাকা ফি জমা দিতে হবে। 

এছাড়া প্রতি আসরের আগে ফ্র্যাঞ্চাইজিকে ৬ মাসের জন্য ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দিতে হবে। তবে এবার কিছু সুবিধাও পাবে দলগুলো। টিভি স্বত্ব এবং টিকিট বিক্রি থেকে লভ্যাংশের ৩০ শতাংশ পাবে দলগুলো। এছাড়া স্ট্রিমিং প্ল্যাটফর্মে ফ্র্যাঞ্চাইজির নিজস্ব বিজ্ঞাপন প্রচারের সুযোগও দেবে বিসিবি।


বিপিএলে আগ্রহী ফ্র্যাঞ্চাইজিরা হলো 

ঢাকা ক্যাপিটালস — হারল্যান
কুমিল্লা ফাইটার্স — এসএস গ্রুপ
চিটাগং কিংস — এসকিউড স্পোর্টস
খুলনা টাইগার্স — মাইন্ড ট্রি
রংপুর রাইডার্স — বসুন্ধরা
রাজশাহী কিংস — দেশ ট্রাভেলস
রাজশাহী রিভাইভার্স — নাবিল গ্রুপ
নোয়াখালী — বাংলা মার্ক
বরিশাল — আকাশবাড়ী হলিডেজ
সিলেট ইউনাইটেড — জে এম স্পোর্টস

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
তবে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নামফলকটি সাময়িক সরিয়ে ফেলা হলেও ওই স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়নি। ওই নাম...
তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
বিদ্যুৎ বিভ্রাট ও গ্যাস সংকটে সাভার চামড়া শিল্প নগরীতে ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে নষ্ট হচ্ছে চামড়া। আর বিকল্প উপায়ে উৎপাদন চালু রাখতে গিয়ে লাগামহীনভাবে বাড়ছে খরচ।  
আশুলিয়ায় ভাড়া বাসা থেকে অর্ধগলিত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় সদ্য জন্ম নেওয়া এক নবজাতকেরও গলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ...
ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ শনিবার সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হয়। 
রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৫০)।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর