জাহানারার অভিযোগের প্রেক্ষিতে বিসিবিকে অনুরোধ মাশরাফির

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ১০:৪৯ পিএম

বাংলাদেশ মেয়েদের দলের পেসার জাহানারা আলমের গুরুতর অভিযোগের জেরে গতকাল থেকেই সরগরম ক্রিকেটপাড়া। জাতীয় দলে খেলার সময়ে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন বলে গতকাল এক সাক্ষাৎকারে অভিযোগ করেন জাহানারা। তাঁর অভিযোগের প্রেক্ষিতে আজ ফেসবুকে বাংলাদেশ ছেলেদের দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বিসিবিকে তদন্তের ব্যাপারে কিছু অনুরোধ জানিয়েছেন।

ইউটিউবে ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমের সঙ্গে সাক্ষাৎকারে গতকাল কাঁদতে কাঁদতে জাহানারা আলম যৌন হেনস্তার শিকার হওয়ার কথা বলেছেন। ২০২৪ সালের ডিসেম্বরের পর থেকে জাতীয় দলের বাইরে থাকা জাহানারা জাতীয় দলের খেলার সময়ে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেছেন। অভিযোগের তির বাংলাদেশের মেয়েদের দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার এবং বাংলাদেশ ছেলেদের ক্রিকেট দলের সাবেক বাঁহাতি পেসার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর দিকে।

জাহানারার অভিযোগের প্রেক্ষিতে গতকাল রাতেই বিসিবি বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা এ নিয়ে তদন্ত কমিটি গঠন করতে যাচ্ছে। গঠনের পর কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন ও সুপারিশ জমা দিতে বলা হয়েছে।

এর প্রেক্ষিতে আজ বাংলাদেশ ছেলেদের জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে আশা করি। আশা করি, বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে, যেন এসবের পুনরাবৃত্তি আর কখনো না হয়। বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিরাপদ হোক সবার জন্য।’

এর আগে ছেলেদের জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল ফেসবুক স্ট্যাটাসে অনুরোধ করেছিলেন, বিসিবির বাইরেও যাতে সরকারের উদ্যোগে এ নিয়ে স্বাধীন তদন্ত করা হয়।  

 

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
তবে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নামফলকটি সাময়িক সরিয়ে ফেলা হলেও ওই স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়নি। ওই নাম...
তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
জাতীয় দলে তিন সংস্করণেই খেলেন শরীফুল। সম্প্রতি হ্যামস্ট্রিং চোট থেকে ফিরেছেন। এমন অবস্থায় কাউন্টিতে বাড়তি চারটি ম্যাচ শরীফুলের ওপর চাপ আরও বাড়াতে পারে বলে মনে করেন নাফীস। বিসিবির এই কর্মকর্তার...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর