হার্ট অ্যাটাক করে হাসপাতালে বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদ

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১০:০৪ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও বর্তমান সহ-সভাপতি ফারুক আহমেদ হার্ট অ্যাটাক করে হাসপাতালে চিকিৎসাধীন। আজ রোববার দুপুরে বুকে ব্যথা অনুভব করায় তাঁকে দ্রুত রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ফারুক আহমেদ।

জানা গেছে, দুপুরে বুকে ব্যথা অনুভব করায় ফারুক আহমেদকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে পরীক্ষা-নিরীক্ষায় তাঁর হার্টে একটি ব্লক ধরা পড়ে। বিকেলেই হার্টে রিং পরানো হয়।

ফারুক আহমেদ গত ৬ অক্টোবর বিসিবির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। এর আগে ২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন পেয়ে বিসিবির পরিচালক নির্বাচিত হন ফারুক আহমেদ, পরে পরিচালকদের ভোটে সভাপতিও নির্বাচিত হয়েছেন।

তবে ৯ মাস দায়িত্বে থাকার পর অন্য পরিচালকদের অনাস্থা ভোটের পর তাঁকে অপসারণ করে জাতীয় ক্রীড়া পরিষদ। এ নিয়ে আদালতে রিটও করেছিলেন ফারুক আহমেদ, তবে আদালত সে আবেদন বাতিল করে দেয়।

১৯৮৮ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন ফারুক আহমেদ। ১৯৯৪ আইসিসি ট্রফিতে বাংলাদেশের অধিনায়কও ছিলেন তিনি। খেলা ছাড়ার পর এক সময় বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্বও পালন করেছেন ফারুক আহমেদ।  

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
তবে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নামফলকটি সাময়িক সরিয়ে ফেলা হলেও ওই স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়নি। ওই নাম...
তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
জাতীয় দলে তিন সংস্করণেই খেলেন শরীফুল। সম্প্রতি হ্যামস্ট্রিং চোট থেকে ফিরেছেন। এমন অবস্থায় কাউন্টিতে বাড়তি চারটি ম্যাচ শরীফুলের ওপর চাপ আরও বাড়াতে পারে বলে মনে করেন নাফীস। বিসিবির এই কর্মকর্তার...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
একদিকে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে চোট শঙ্কায় মাঠ ছেড়ে উঠে যাওয়া- ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেইমার। আর সেটার দায় চাপিয়েছেন পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ওপর।
গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর