বিপিএলে রংপুর রাইডার্স: শক্তির জায়গা কোনটি, দুর্বলতা কোথায়?

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম

বিপিএলের সব থেকে ভারসাম্যপূর্ণ ফ্র্যাঞ্চাইজিদের একটি রংপুর রাইডার্স। নিলাম থেকে সরাসরি চুক্তি সবকিছুতেই বাজিমাত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে নিলাম থেকে দলে টানা রংপুর বিদেশি ক্রিকেটারদের নেওয়ার ক্ষেত্রেও সবার থেকে এগিয়ে। 

দলটির শক্তির জায়গা স্থানীয় ক্রিকেটাররা। যেখানে আগের মৌসুমে খেলা একাধিক ক্রিকেটারকে এবারও দলে টেনেছে রংপুর। নুরুল হাসান সোহান, নাহিদ রানা, রাকিবুল হাসানদের সঙ্গে এবারের টুর্নামেন্টের আগে প্রাপ্তি লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয় ও মোস্তাফিজুর রহমান। 

রংপুর রাইডার্সের শক্তির জায়গা মূলত জাতীয় দলের খেলা একাধিক অভিজ্ঞ ক্রিকেটার। ব্যাটিংয়ে শুরু থেকেই লিটন দাস-তাওহীদ হৃদয়ের সঙ্গে শেষ দিকে সোহান ও অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ দলের বড় ভরসার নাম। বোলিংয়ে মোস্তাফিজুর রহমানের সঙ্গে তরুণ নাহিদ রানা বাড়তি শক্তি দলটির। 

এছাড়াও স্পিন বিভাগে তরুণ রাকিবুল হাসানের সঙ্গে আছেন অভিজ্ঞ স্পিনার নাঈম হাসান ও আলিস আল ইসলাম। 

দেশী ক্রিকেটারদের ছাড়িয়ে বিদেশি ক্রিকেটারদের নেওয়ার ক্ষেত্রেও বাজিমাত করেছে রংপুর। ব্যাটিংয়ে পাকিস্তানের খাজা নাফের সঙ্গে পিএসএল মাতানো উইকেটকিপার মোহাম্মদ আখলাক আছেন। সেই সঙ্গে ইতালির ক্রিকেটার এমিলিও গে নতুন সংযোজন, এই ওপেনারের কাউন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। 

এছাড়াও অখ্যাত এই বিদেশি ক্রিকেটার ছাড়াও রংপুরের বাড়তি শক্তি পাকিস্তানের অভিজ্ঞ দুই ব্যাটসম্যান খুশদিল শাহ ও ইফতিখার আহমেদ। সেই সঙ্গে আছেন অলরাউন্ডার কাইল মায়ার্স ও ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালান। বোলিংয়ে আগের মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করা আকিফ জাভেদ মোস্তাফিজের সঙ্গে বাঁধবেন জুটি। গত মৌসুমে ২০ উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার।

তারকা ও অভিজ্ঞতায় ঠাসা রংপুরের দুর্বলতা তেমন নেই বললেই চলে। তবে দলটি বিপিএলে এতো ভালো কম্বিনেশনের দল গড়েও শিরোপা জিততে পেরেছে মাত্র একবার, ২০১৭ সালে।

প্লে–অফের আগে বড় বড় নাম দলে নেওয়ার দিকে মনযোগ দেয় দলটি। গত বছর এলিমিনেটরের আগে টিম ডেভিড, আন্দ্রে রাসেলদের দলে নিয়েছিল তারা। সে কারণে পুরো টুর্নামেন্টে তাদের সর্বোচ্চ রান করা ইফতিখার আহমেদকে একাদশ থেকে বাদ দিতে হয়। সেই ম্যাচে মাত্র ৮৫ রানে গুটিয়ে যায় রংপুর। 

রংপুর রাইডার্স স্কোয়াড: 

দেশি ক্রিকেটার: 

নুরুল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তাওহিদ হৃদয়, নাহিদ রানা, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম হাসান, মেহেদী হাসান (সোহাগ), মাহমুদউল্লাহ, আবদুল হালিম, কামরুল ইসলাম ও ইফতেখার হোসেন।

বিদেশি ক্রিকেটার: 

খাজা নাফে, সুফিয়ান মুকিম, ডেভিড ম্যালান, কাইল মায়ার্স, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ, আকিফ জাভেদ, এমিলিও গে, মোহাম্মদ আখলাক।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
তবে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নামফলকটি সাময়িক সরিয়ে ফেলা হলেও ওই স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়নি। ওই নাম...
গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ইসরায়েলের আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত, বহিষ্কার বা বাধ্যতামূলক স্থানান্তরের কোনো প্রস্তাব সমর্থন করে না বলে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর