বিপিএল 

বাংলাদেশে এসে ডিভোর্সের ঘোষণা দিলেন পাকিস্তানের ক্রিকেটার

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ পিএম

বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাস ওয়াসিম। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ৪ ওভারে ১৬ রানে ৩ উইকেট নিয়ে দলকেও জিতিয়েছিলেন ইমাদ। তবে মাঠের পারফর্মার ইমাদ এবার বাংলাদেশ থেকেই ভিন্ন কারণে আলোচনায় এসেছেন।

সিলেটে অবস্থান করা ইমাদ ওয়াসিম তাঁর বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। ছয় বছরের বেশি সময়ের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটগ্রামে এ তথ্য জানান তিনি।

ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইমাদ ব্যক্তিগত গোপনীয়তার কথা উল্লেখ করে সমর্থক ও গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান, যেন তাঁর ও স্ত্রীর পুরোনো ছবি সামাজিক মাধ্যমে শেয়ার না করা হয়। তিনি লেখেন, গত কয়েক বছরে একাধিক অমীমাংসিত মতবিরোধের কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

সেই বিবৃতিতে ইমাদের অনুরোধ, ভবিষ্যতে যেন সানিয়াকে তাঁর স্ত্রী হিসেবে উল্লেখ না করা হয় এবং বিষয়টি নিয়ে যেন কোনো ধরনের জল্পনা বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে সবাই বিরত থাকেন। তিনি সতর্ক করে বলেন, এ নিয়ে কাউকে জড়িয়ে অপপ্রচার করা হলে প্রয়োজনে আইনি পথ বেছে নেবেন।

এছাড়া নিজ সন্তানদের প্রসঙ্গেও ইমাদ স্পষ্ট করেন, তিনি তাদের পিতা হিসেবে নিজের দায়িত্ব পালন করে যাবেন। সন্তানের দেখভাল ও ভবিষ্যৎ নিয়ে তিনি সম্পূর্ণভাবে দায়বদ্ধ থাকবেন বলেও জানান।

অন্যদিকে, ইমাদের স্ত্রী সানিয়া আশফাকও ইনস্টাগ্রামে একটি বার্তায় জানান, অন্যান্য অনেক দাম্পত্য জীবনের মতো তাঁদের সম্পর্কেও নানা সমস্যা ছিল, তবুও এতদিন তা টিকে ছিল। তিনি স্ত্রী ও মা হিসেবে সংসার বাঁচাতে আন্তরিক চেষ্টা চালিয়ে গেছেন। কিন্তু তাঁর ভাষ্য অনুযায়ী, ইমাদকে বিয়ে করার ইচ্ছা থাকা এক তৃতীয় ব্যক্তির জড়িত হওয়াটা তাঁদের ভেঙে পড়া সম্পর্কে ‘চূড়ান্ত আঘাত’ হয়ে আসে।

উল্লেখ্য, পাকিস্তানের হয়ে ৫৫ ওয়ানডে ও ৭৫ টি-টোয়েন্টি খেলা ইমাদের সঙ্গে সানিয়ার বিয়ে হয় ২০১৯ সালে। দুজনের সংসারে তিন সন্তান আছে। এর আগে বিপিএল খেলতে এসে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকও নিজের বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন। ২০২৪ সালে সেবার ফরচুন বরিশালের খেলেছিলেন মালিক। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
তবে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নামফলকটি সাময়িক সরিয়ে ফেলা হলেও ওই স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়নি। ওই নাম...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর