সহজ ম্যাচ কীভাবে কঠিন করে হারতে হয় দেখাল রংপুর

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১০:৫৪ পিএম

শেষ ওভারে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল ৭ রান। রিপন মণ্ডলের প্রথম বলে উইকেট হারালেও, দ্বিতীয় বলে চার মেরে রংপুরকে নিশ্চিত জয়ের সমীকরণ এনে দেন অধিনায়ক নুরুল হাসান সোহান। তবে শেষ দুই বলে জয়ের জন্য মাত্র ১ রানের প্রয়োজন হলেও রিপন মণ্ডলের দুর্দান্ত বোলিংয়ে সোহান ও মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ে টানা দুই উইকেট হারায় রংপুর। আর তাতেই এবারের বিপিএলে প্রথম সুপার ওভারে গড়ায় ম্যাচ। 

সুপার ওভারেও রাজশাহীর হয়ে দুর্দান্ত বোলিং করেছেন রিপন মন্ডল, মাত্র ৬ রান দিয়েছেন এই ডানহাতি পেসার। ৭ রানের লক্ষ্যে নেমে মাত্র ৩ বলেই ম্যাচ শেষ করে দেন রাজশাহীর ওপেনার তানজিদ তামিম।         

লক্ষ্য তাড়ায় নেমে রংপুর রাইডার্স ভালো সূচনা পায়। প্রথম দুই ওভারে ১৯ রান তুললেও পাওয়ার প্লেতে লিটন দাসের উইকেট হারায় রংপুর। ৬ ওভার শেষ আর কোনো উইকেট না হারিয়ে ৪০ রান তোলে দ্বিতীয় উইকেট জুটিতে ব্যাট করা তাওহীদ হৃদয় ও ডাভিড ম্যালান। 

মাঝ ওভারে রাজশাহী ওয়ারিয়র্স বোলারদের সামলে রানের গতি এগিয়ে নিতে থাকেন এ দুজন। আগ্রাসী ব্যাটিংয়ে ১৩তম ওভারেই দলীয় এক শ রান পার করেন হৃদয়-ম্যালান জুটি। ১৫তম ওভার শেষে একশ রানের জুটি পূরণ করেন তারা।  

শেষ ৩০ বলে ৩৮ রানের প্রয়োজন, হাতে ৯ উইকেট। এমন সহজ সমীকরণে রংপুর ধাক্কা খায় ১৬তম ওভারের প্রথম বলে। ৩৯ বলে ৫৩ রান করা হৃদয় এসএম মেহরবের স্পিনে ক্যাচ দিয়ে ফেরেন। সেই ওভার থেকে ৩ রান এলেও পরের ওভারে ম্যালান এক চার ও এক ছক্কায় ১৩ রান এনে আবার রংপুরকে ম্যাচে ফেরায়। 

১৮ বলে ২২ রানের সমীকরণে ফের মেহরব আঘাত হানেন। সেই ওভার থেকে মাত্র ২ রান দিয়ে নেন কাইল মায়ার্সের(৯ রান) উইকেট। শেষ দুই ওভারে ২০ রানের প্রয়োজন হলেও রংপুরের হয়ে এক প্রান্তে ম্যালান ছিলেন আগ্রাসী। বিনুরা ফার্নান্দোর ১৯তম ওভারে নেন ১৩ রান। 

শেষ ওভারে ৭ রানের দরকার, সহজ জয় অপেক্ষা করলেও রিপন মন্ডলের দক্ষতায় ম্যাচ সুপার ওভারে যায়। সেখানে এক ওভার থেকে মাত্র ৬ রান তুলতে পারে রংপুর, যা তানজিদ তামিমের ব্যাটে ৩ বলেই দুই বাউন্ডারিতে রাজশাহীর নাটকীয় এক জয় নিশ্চিত করে। 

এর আগে ব্যাট করতে নেমে রাজশাহী শাহিবজাদা ফারহাননের ৬৫ রানের ইনিংস ও নাজমুল শান্তর ৪১ রানে নির্ধারিত ২০ ওভারে ১৫৯ রানের সংগ্রহ পায়।  

বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্নীতি, জুয়া ও তদন্তে অসহযোগিতার অভিযোগে ক্রিকেটার অমিত মজুমদারসহ চারজনকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সঙ্গে সামিনুর রহমানের বিরুদ্ধে বহিষ্কারাদেশ...
প্রথমবার হবে মেয়েদের বিপিএল 
মেয়েদের প্রথম বিপিএলের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি বছরের ১০ জুলাই থেকে মাঠে গড়াবে মেয়েদের বিপিএলের উদ্বোধনী আসর। তিন দল নিয়ে ২১ জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। ঢাকাসহ তিনটি...
বোর্ডের পক্ষ থেকে শুরু থেকেই জানানো হচ্ছিল, মেয়েদের বিপিএলে বিদেশিদের জন্যও সুযোগ রাখা হবে। বিষয়টি আবারও স্পষ্ট করেছেন বিসিবির নারী বিভাগের প্রধান ও মেয়েদের বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান...
কদিন আগেই মেয়েদের বিপিএল আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিসিবি। দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক নারী টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে আগামী ৩ থেকে ১৫ এপ্রিল। তিন দল নিয়ে হতে যাওয়া উদ্বোধনী...
রাজধানী সদরঘাটের শ্যামবাজার ঘাটে সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এতে দুজন নিখোঁজ হয়েছেন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর রমনা থানাধীন কাকরাইল মোড় প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সিরাজুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর